Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের দিনবদল, বদলে গেল ইডেনে বাবরদের ম্যাচও

দ্য ওয়াল ব্যুরো: আগামী ওয়ান ডে বিশ্বকাপে (World Cup) ভারত ও পাকিস্তানের (India Vs Pakistan) মধ্যে ম্যাচের দিন ১৫ অক্টোবর ছিল। সেটি বদলে একদিন আগে নিয়ে আসা হয়েছে। আমদাবাদে ম্যাচটি হবে ১৪ অক্টোবর। কারণ সেইসময় নবরাত্রি উৎসব রয়েছে পুরো গ

বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের দিনবদল, বদলে গেল ইডেনে বাবরদের ম্যাচও

শেষ আপডেট: 9 August 2023 12:28

দ্য ওয়াল ব্যুরো: আগামী ওয়ান ডে বিশ্বকাপে (World Cup) ভারত ও পাকিস্তানের (India Vs Pakistan) মধ্যে ম্যাচের দিন ১৫ অক্টোবর ছিল। সেটি বদলে একদিন আগে নিয়ে আসা হয়েছে। আমদাবাদে ম্যাচটি হবে ১৪ অক্টোবর। কারণ সেইসময় নবরাত্রি উৎসব রয়েছে পুরো গুজরাত জুড়ে। পুলিশ পাওয়া নিয়ে সমস্যা ছিল। সেটি বিসিসিআই জানাতে আইসিসি (ICC) সেটি মেনে নিয়েছে।

পাশাপাশি ইডেনে ১২ নভেম্বর পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে ম্যাচও একদিন ১১ নভেম্বর এগিয়ে নিয়ে আসা হল। কারণ সেইসময় কালীপুজো রয়েছে, সেখানেও পুলিশ পাওয়া নিয়ে সমস্যা ছিল। তাই আরও ছয়টি ম্যাচের দিনও বদলে নতুন করা হয়েছে সূচি।

ভারত-পাক বড় ম্যাচ ছাড়াও ভারত ও নেদারল্যান্ডস ম্যাচেরও দিন বদলেছে আইসিসি। আগে ১১ নভেম্বর ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচ হওয়ার কথা ছিল। এক দিন পিছিয়ে সেই ম্যাচ হবে ১২ নভেম্বর। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সেই ম্যাচ হবে।

আইসিসি যে ভারতীয় বোর্ডের অনুরোধ মেনে এ দেশের সংস্কৃতিকে গুরুত্ব দিয়েছে, তা ফের সূচি বদলেই পরিষ্কার। কারণ ভারতের দুই সেরা উৎসব নবরাত্রি ও কালীপুজোকে গুরুত্ব দিয়েই সেদিন খেলার দিন পরিবর্তন করা হয়েছে।

কালীপুজোয় ম্যাচ করা সম্ভব, সেটি জোর দিয়ে বলেছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তিনি এই বিষয়ে রাজ্য সরকারের দ্বারস্থ হবেন বলেছিলেন। তার দরকার থাকল না, কারণ আইসিসি গুরুত্ব বুঝে দুই দলের ক্রিকেটারদের নিরাপত্তার কথা মাথায় রেখে সূচি বদলে দিয়েছে। কালীপুজোর দিন ইডেনে ম্যাচ হলে সবদিক থেকে সমস্যা হতো।

ভারতের জার্সিতে লেখা 'পাকিস্তান'! ক্রিকেট ইতিহাসে প্রথম ঘটল এমন ঘটনা


```