Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

'১৫ বছরের কর্পোরেট জীবন এমনি এমনি ছাড়িনি', কারণ ব্যাখ্যা করলেন কালীগঞ্জের তৃণমূল প্রার্থী

৩৮ বছর বয়সি আলিফা এর আগে কালীগঞ্জ থেকে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ বার নাসিরউদ্দিনের প্রয়াণে শূন্য হওয়া আসনে আলিফাই লড়ছেন।

'১৫ বছরের কর্পোরেট জীবন এমনি এমনি ছাড়িনি', কারণ ব্যাখ্যা করলেন কালীগঞ্জের তৃণমূল প্রার্থী

আলিফা আহমেদ

শেষ আপডেট: 5 June 2025 22:00

দ্য ওয়াল ব্যুরো: "মাল্টি ন্যাশনাল কোম্পানির চাকরি ছেড়েছি শুধুমাত্র এলাকার মানুষের ডাক শুনে। আর বাবার অপূর্ণ স্বপ্নপূরণ করতে।" নির্বাচনী প্রচারে গিয়ে বললেন কালীগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী (Kaliganj TMC Candidate) আলিফা আহমেদ (Alifa Ahmad)। জানালেন ১৫ বছরের কর্পোরেট জীবন তিনি এমনি এমনি ছাড়েননি।

নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল প্রার্থী করেছে প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকে। ৩৮ বছর বয়সি আলিফা এর আগে কালীগঞ্জ থেকে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ বার নাসিরউদ্দিনের প্রয়াণে শূন্য হওয়া আসনে আলিফাই লড়ছেন।

বৃহস্পতিবার নির্বাচনী প্রচারের ব্যস্ততার মাঝেই সময়ের মাঝে, সন্ধেবেলা কিছুটা সময় বের করে তৃণমূল প্রার্থী এলাকার মানুষদের বোঝাতে চাইলেন মানুষের কল্যাণই এখন তাঁর এক এবং একমাত্র চিন্তা। না হলে ১৫ বছরের কর্পোরেট জীবন ছেড়ে কেউ রাজনীতিতে আসার সিদ্ধান্ত নেন। মীরা এক নম্বর গ্রামপঞ্চায়েতের একটি পথসভা থেকে তিনি এও জানালেন, "বাবার অসমাপ্ত কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সমস্তরকম ভাবে চেষ্টা করবেন।

আলিফা বলেন, "অনেকেই, এমনকি সহকর্মীরাও, আমাকে জিজ্ঞেস করেছিলেন কেন আমি চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দিলাম। কিন্তু বাবার মৃত্যুর পর, ওঁর অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করার দায়িত্ব আমার উপর পড়েছে। আমাদের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এবং কালীগঞ্জের মানুষের ডাক শুনে আমি আজ এখানে উপস্থিত হয়েছি।"

ভোটারদের আশ্বস্ত করে তিনি জানান, তাঁর প্রধান অগ্রাধিকার হবে প্রয়াত পিতা ও প্রাক্তন বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের শুরু করা উন্নয়নমূলক কাজগুলি সম্পূর্ণ করা। রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি তুলে ধরে তিনি বলেন, "লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী— এই সমস্ত প্রকল্প বাস্তবেই নারীদের ক্ষমতায়নের প্রতীক। প্রতিটি নারী জানেন, আর্থিক সহায়তার আসল মূল্য কতটা, যা জীবন বদলে দিতে পারে।"

বিরোধীদের আক্রমণ করে তৃণমূল প্রার্থী বলেন, "বিজেপি মানুষের জীবনের কোনও মূল্য দেয় না। সবাই দেখেছে মণিপুরে কী ঘটছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, অথচ আমাদের সরকার নারীদের ক্ষমতায়ন করে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেয়। কংগ্রেস বা বামেদের ভোট দেওয়া মানে পরোক্ষভাবে বিজেপিকে সাহায্য করা। কেউ যেন তাঁদের ভোট নষ্ট না করেন। আমি আপনাদের মেয়ে— আমি চাই আপনারা আমাকে আশীর্বাদ করুন যাতে আপনাদের জন্য কাজ করতে পারি।"

বস্তুত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন নাসিরুদ্দিন। ঘনিষ্ঠমহলে পরিচিত ছিলেন ‘লাল’ নামে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭০ বছর। তাঁর মৃত্যুর পর তিন মাস বিধায়কহীন কালীগঞ্জ। আগামী ১৯ জুন বৃহস্পতিবার উপনির্বাচন হবে কালীগঞ্জে। ভোটগণনা হবে ২৩ জুন। তার আগে এলাকার মানুষকে একপ্রকার পেপটক দিয়ে রাখলেন আলিফা।


```