Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের সূচনা করে মোদী বললেন, "আমি নেতাজির উদ্দেশে মাথা নত করি..."

দ্য ওয়াল ব্যুরো : ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) জন্মবার্ষিকী থেকে শুরু হল এবারের সাধারণতন্ত্র দিবসের (Republic Day) অনুষ্ঠান। এর আগে ওই অনুষ্ঠান শুরু হত ২৪ জানুয়ারি থেকে। রবিবার সন্ধ্যা ছ'টা নাগাদ ইন্ডিয়া

সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের সূচনা করে মোদী বললেন, "আমি নেতাজির উদ্দেশে মাথা নত করি..."

শেষ আপডেট: 23 January 2022 06:47

দ্য ওয়াল ব্যুরো : ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) জন্মবার্ষিকী থেকে শুরু হল এবারের সাধারণতন্ত্র দিবসের (Republic Day) অনুষ্ঠান। এর আগে ওই অনুষ্ঠান শুরু হত ২৪ জানুয়ারি থেকে। রবিবার সন্ধ্যা ছ'টা নাগাদ ইন্ডিয়া গেটে (India Gate) নেতাজির হলোগ্রাম স্ট্যাচুর আবরণ উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, যতদিন ইন্ডিয়া গেটে নেতাজির গ্রানাইটের মূর্তি স্থাপিত না হচ্ছে, ততদিন সেখানে হলোগ্রাম থাকবে। এদিন সন্ধ্যায় মোদী ২০১৯, '২০, '২১ ও '২২ সালের সুভাষচন্দ্র বোস আপদ প্রবন্ধন পুরস্কার দেবেন। মোট সাতজনকে পুরস্কার দেওয়া হবে। আপৎকালীন পরিস্থিতিতে ত্রাণের সময় যে ব্যক্তি বা সংগঠন গুরুত্বপূর্ণ পরিষেবা দিয়েছে, তাদের ওই পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বাবদ কোনও ব্যক্তিকে দেওয়া হয় নগদ পাঁচ লক্ষ টাকা এবং শংসাপত্র। কোনও সংগঠন পুরস্কার পেলে তাদের দেওয়া হয় ৫১ লক্ষ টাকা ও শংসাপত্র। গতবছর প্রধানমন্ত্রী ঘোষণা করেন, নেতাজির জন্মদিনে প্রতি বছর 'পরাক্রম দিবস' পালন করা হবে। এদিন মোদী টুইট করে বলেন, 'সব দেশবাসীকে পরাক্রম দিবসের শুভেচ্ছা জানাই। নেতাজির জন্মদিনে আমি তাঁর উদ্দেশে মাথা নত করছি। তিনি দেশের জন্য যে অবদান রেখেছেন, তার জন্য প্রত্যেক ভারতবাসী গর্ব অনুভব করে।' https://twitter.com/narendramodi/status/1485068875020795904 নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী দিনে তাঁর সম্পর্কে দু'টি তথ্যচিত্র দেখাবে ফিল্ম ডিভিশন। সে ছবিগুলি দেখা যাবে ফিল্ম ডিভিশনের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে।

```