Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত তারকেশ্বরের রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সামনের অংশ, জখম ২

বিস্ফোরণের সময় ট্রাকের মধ্যেই ছিলেন ট্রাকের চালক ও খালাসি। বিস্ফোরণের জেরে দুজনেই আহত হন।তাদের উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত তারকেশ্বরের রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সামনের অংশ, জখম ২

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ট্রাক

শেষ আপডেট: 3 January 2025 13:53

দ্য ওয়াল ব্যুরো, হুগলি; রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে ভেঙেচুরে গেল ট্রাকের সামনের অংশ। ঘটনায় গুরুতর জখম হয়েছেন দুজন। আহত হয়েছেন দুজন। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পরে তারকেশ্বরের ভীমপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে তারকেশ্বর-চাঁপাডাঙ্গা রোডের ধারে তারকেশ্বরের ভীমপুর এলাকায় একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পড়ে তাঁরা দেখেন দাঁড়িয়ে থাকা ট্রাকের ভিতরে বিস্ফোরণ হয়। ট্রাকের সামনের অংশ উড়ে যায়। কী কারণে বিস্ফোরণ তা জানা যায়নি।

বিস্ফোরণের সময় ট্রাকের মধ্যেই ছিলেন ট্রাকের চালক ও খালাসি। বিস্ফোরণের জেরে দুজনেই আহত হন।তাদের উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পুরো ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তারকেশ্বর থানার পুলিশ।


```