Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

বন্ধুদের সঙ্গে নৌকায় বেড়াতে গিয়েছিল, হুগলির ঝিলে মিলল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর দেহ

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে ওই ছাত্রকে ডেকে নিয়ে যায় তাঁর তিন বন্ধু। স্থানীয় পদ্মপুকুরে ডিঙি নৌকা চেপে ঘুরতে যাবে বলে জানায়।

বন্ধুদের সঙ্গে নৌকায় বেড়াতে গিয়েছিল, হুগলির ঝিলে মিলল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর দেহ

পদ্মপুকুরে দেহ মিলল ছাত্রের

শেষ আপডেট: 29 November 2024 15:13

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বন্ধুদের সঙ্গে নৌকা বিহারে বেরিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল ছাত্রের! মৃতের নাম মৌসম বাঙাল (১৮)। গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের হেড়িয়াদহ গ্রামে বাড়ি। শিয়াখালা বেনীমাধব স্কুল থেকে এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল তাঁর।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে ওই ছাত্রকে ডেকে নিয়ে যায় তাঁর তিন বন্ধু। স্থানীয় পদ্মপুকুরে ডিঙি নৌকা চেপে ঘুরতে যাবে বলে জানায়। বেলা গড়িয়ে গেলেও তাঁরা বাড়িতে না ফেরায় ফোন করে বাড়ির লোক। ফোন বন্ধ ছিল ছাত্রের। এরপর এক বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সবুজ দ্বীপে ঘুরতে গিয়েছিল তারা। চণ্ডীতলা থানার পুলিশকে জানানো হয়। বৃহস্পতিবার রাত দশটা নাগাদ ওই জলাশয় থেকে মৌসমের দেহ উদ্ধার হয়।

চণ্ডীতলার খরসরাইয়ের বাসিন্দা এক কিশোরের সঙ্গে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব হয় মৌসমের। নৌকা বিহারে সেও গিয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। পরিবার চণ্ডীতলা থানায় খুনের অভিযোগ দায়ের করেছে। এই মৃত্যুর পিছনে কী রহস্য আছে তা পুলিশ খতিয়ে দেখছে। ওই কিশোরের বিরুদ্ধে আগেও অভিযোগ রয়েছে থানায়। অভিযুক্ত তিনজনের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।


```