Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

পাখির খাবার কিনতে গেলে নাবালিকার শ্লীলতাহানি, দোকানির বিরুদ্ধে পকসো ধারায় মামলা

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ওই নাবালিকা সোমরা বাজার স্টেশন এলাকার একটি মুদির দোকানে পাখির খাবার আনতে যায়। অভিযোগ, তারই সুযোগ নেয় ওই দোকানি।

পাখির খাবার কিনতে গেলে নাবালিকার শ্লীলতাহানি, দোকানির বিরুদ্ধে পকসো ধারায় মামলা

নাবালিকার শ্লীলতাহানি, প্রতীকী ছবি

শেষ আপডেট: 11 February 2025 16:50

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: পাখির খাবার কিনতে গিয়েছিল নাবালিকা। সেখানেই দোকানি তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। বলাগড় থানায় অভিযোগ দায়েরের পরেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ওই নাবালিকা সোমরা বাজার স্টেশন এলাকার একটি মুদির দোকানে পাখির খাবার আনতে যায়। ওই সময় দোকানে আর কোনও ক্রেতা  ছিল না। অভিযোগ, তারই সুযোগ নেয় ওই দোকানি। দোকানের  ভেতরে ডেকে নাবালিকাকে খারাপ স্পর্শ করে বলে অভিযোগ। নাবালিকা চিৎকার চেঁচামেচি করায় তাকে ছেড়ে দেয়। 

সেখান থেকে নাবালিকা ছুটতে ছুটতে বাড়ি যায়। অপমানে ছুরি দিয়ে নিজের হাতের শিরা কাটতে যায়। নাবালিকার মা দেখতে পেয়ে তাকে বিরত করে। এরপরেই মায়ের সামনে কান্নাকাটি করতে করতে অজ্ঞান হয়ে যায় সে। জ্ঞান ফিরলে নাবালিকা ঘটনার কথা তার মা ও দিদিকে জানায়। 

ঘটনা জানাজানি হতেই এলাকার লোক দোকান ঘিরে ফেলে। এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় বলাগর থানার পুলিশ। অভিযুক্তর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার  অভিযুক্তকে চুঁচুড়া আদালতে পেশ করা হবে।


```