Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

চেম্বারে মহিলাকে আটকে রেখে শ্লীলতাহানি! অভিযুক্ত ডাক্তারকে জুতোর মালা পরালেন বাসিন্দারা

কীভাবে সেই ওষুধ খেতে হবে তাই নিয়ে গ্রামীণ হাসপাতালের ডাক্তারবাবুর কাছে পরামর্শ চান ওই মহিলা। তিনি ওই তাঁকে ফোন করেন। বুধবার তাঁর চেম্বারে ওই মহিলাকে ডেকে পাঠিয়েছিলেন ওই ডাক্তার।

চেম্বারে মহিলাকে আটকে রেখে শ্লীলতাহানি! অভিযুক্ত ডাক্তারকে জুতোর মালা পরালেন বাসিন্দারা

শেষ আপডেট: 11 September 2024 18:05

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: চেম্বারে ডেকে পাঠিয়ে মহিলাকে আটকে রেখে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠল ডাক্তারের বিরুদ্ধে। জানতে পেরে ওই অভিযুক্ত ডাক্তারকে মারধর করার পরে জুতো মালা পরিয়ে গ্রাম ঘোরালেন বাসিন্দারা। ডাকলেন পুলিশকেও। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় আরামবাগের ধামসা এলাকায়।

স্থানীয় সূত্রে জানাগিয়েছে, ধামসা এলাকার বাসিন্দা ওই মহিলা বেশ কয়েকদিন আগে এসএসকেএম-এ চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের ডাক্তার কয়েকদিন ওষুধ খেতে বলেন। কীভাবে সেই ওষুধ খেতে হবে তাই নিয়ে গ্রামীণ হাসপাতালের ডাক্তারবাবুর কাছে পরামর্শ চান ওই মহিলা। তিনি ওই তাঁকে ফোন করেন। বুধবার তাঁর চেম্বারে ওই মহিলাকে ডেকে পাঠিয়েছিলেন ওই ডাক্তার। মহিলাও তাঁর শিশুকন্যাকে নিয়ে তাঁর চেম্বারে যান। 

অভিযোগ, মেয়েকে বাইরে বের করে মহিলাকে চেম্বারে আটকে রাখেন ওই ডাক্তার। মহিলার শ্লীলতাহানির চেষ্টা করেন। কোনওমতে ওই মহিলা ডাক্তারের চেম্বারের দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন ওই মহিলা।চিৎকার করে লোক জড়ো করেন। এরপরেই তেতে ওঠে এলাকা। স্থানীয়রা অভিযুক্তের চেম্বারের সামনে জড়ো হন। সেখান থেকে ডাক্তারবাবুকে টেনে বের করে বেধড়ক মারধর করেন। তাঁর গলায় মালা পরিয়ে গ্রামে ঘোরান। 

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন গ্রামের মানুষ। মহিলা অভিযোগ দায়ের করলে ডাক্তারকে আটক করে পুলিশ।


```