Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

পুরমন্ত্রীর ফোন দলের বিধায়ককে, তারপরেই শুরু হল বন্ধ হওয়া গঙ্গা অ্যাকশন প্ল্যানের কাজ

লিফটিং স্টেশন তৈরির কাজে মাটি তোলার সময় ফাটল ধরেছিল চুঁচুড়া পিপুলপাতি কদমতলার কয়েকটি বাড়িতে।বিপদজনক হয়ে যাওয়ায় একটি পরিবারকেও সরাতে হয়েছিল। আগে থেকে ব্যবস্থা না নিয়ে কাজ শুরুর অভিযোগে বিধায়কের ধমকে কাজ বন্ধ হয়েছিল প্রকল্পের।

পুরমন্ত্রীর ফোন দলের বিধায়ককে, তারপরেই শুরু হল বন্ধ হওয়া গঙ্গা অ্যাকশন প্ল্যানের কাজ

ফিরহাদ হাকিম ও অসিত মজুমদার

শেষ আপডেট: 26 September 2024 16:16

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ফিরহাদ হাকিমের ফোনে কেএমডিএ গঙ্গা অ্যাকশন প্ল্যানের লিফটিং স্টেশন তৈরির কাজ শুরু হল! 

লিফটিং স্টেশন তৈরির কাজে মাটি তোলার সময় ফাটল ধরেছিল চুঁচুড়া পিপুলপাতি কদমতলার কয়েকটি বাড়িতে।বিপদজনক হয়ে যাওয়ায় একটি পরিবারকেও সরাতে হয়েছিল। আগে থেকে ব্যবস্থা না নিয়ে কাজ শুরুর অভিযোগে বিধায়কের ধমকে কাজ বন্ধ হয়েছিল প্রকল্পের। চারদিন পর আজ বৃহস্পতিবার কেএমডিএর ইঞ্জিনিয়াররা প্রকল্প এলাকায় এসে বিধায়কের সঙ্গে কথা বলেন। ক্ষতিগ্রস্থ বাড়িগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে বলে জানান। এরপর আবার কাজ শুরু হয়।

কেএমডিএর কাজ বন্ধ থাকায় ক্ষতির পাশাপাশি সময়ে কাজ শেষ করা নিয়ে প্রশ্ন দেখা দেয়। বিধায়ককে ফোন করেন পুরো নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। দ্রুত কাজ শুরু করার কথা বলেন। তারপরই এদিন ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেন বিধায়ক অসিত মজুমদার।

কেএমডিএর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবাশিস চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমাদের কাজ হয়ে যাওয়ার পরে বাড়িগুলো আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে। কিছু পরিবার আছে, যারা বলছেন তাঁদের বাড়ির ভিত নড়ে গেছে। একটি আবাস যোজনার বাড়ি রয়েছে, দেওয়ালে চিড় ধরেছে। আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার পরে সমস্ত বাড়িকেই আগের অবস্থায় ফিরিয়ে দেব। মাটির ৪০ ফুট নীচে গর্ত করে কাজ করা হচ্ছে। তাই বালি বেরিয়ে আসছিল তার জন্যই এমনটা হতে পারে। বটল প্লাগিং এর কাজ শেষ হওয়ার পর ৩ মাসের মধ্যে সব আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে। এটা পার্ট অফ গেম। তবে সব সুরক্ষা নিয়েই করা হচ্ছিল। আগের দিন অভিযোগ করা হচ্ছিল এখানে কোনও ইঞ্জিনিয়ার ছিল না। কিন্তু সেটা ভুল কথা এখানে সব সময় ইঞ্জিনিয়ার থাকে।’’

বিধায়ক অসিত মজুমদার বলেন, ‘‘আমি তো ইঞ্জিনিয়ার নই আমি এসব বুঝিও না, আমি মানুষের হয়ে এখানে কথা বলতে এসেছিলাম। পরশুদিন মন্ত্রী ফিরহাদ হাকিম আমার সঙ্গে কথা বলেছেন। উনিও আমাকে বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব কাজটা যাতে শুরু করা যায়। কেএমডিএর ইঞ্জিনিয়ার বলেছেন যে বাড়ি যেমন ছিল তার পুরনো অবস্থায় আবার ফিরিয়ে দেওয়া হবে। এটা সরকারি কাজ যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করা হয়। ওনারা একটা লিখিতভাবে সই করে কাউন্সিলরকে দিয়ে গেছেন যে আগামী তিন মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে। প্রাকৃতিক দুর্যোগ এইসব ধরেও আরও দু'মাস বেশি ধরা হলে আশা করা যায় পাঁচ মাসের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। এটাও ঠিক এই প্রজেক্টটা করা দরকার। এটা গঙ্গা অ্যাকশন প্ল্যানের কাজ চলছে।’’


```