.jpeg)
ফাইল ছবি।
শেষ আপডেট: 1 March 2025 09:54
দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালে দুটি পৃথক দুর্ঘটনায় (accident) এক মহিলা-সহ ৪ জনের মৃত্যু হল। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে অপর আর এক মহিলার।
পুলিশ সূত্রের খবর, শনিবার সকাল ৬টা নাগাদ প্রথম দুর্ঘটনাটি ঘটে বীরভূমের মহম্মবাজারে। সাইকেল আরোহী সবজি বিক্রেতাতে পিষে দেয় একটি লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সবজি বিক্রেতার। এদিন সকালে অপর দুর্ঘটনাটি ঘটেছে ন্দকুমার ১১৬ নম্বর জাতীয় সড়কের তমলুকের কুমরগঞ্জ এলাকায়। ঘটনায় গাড়ির চালক-সহ তিনজনের মৃত্যু হয়েছে।
গাড়ির মালিক সুদীপ মাইতি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। সূত্রের খবর, রোগী নিয়ে কলকাতায় যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় সড়কের ধারে দাঁড়িয়েছিল একটি তেল ট্যাঙ্কার। নন্দকুমারের দিক থেকে রাধামনির দিকে যাওয়ার পথে আচমকা মারুতি গাড়িটির চাকা ফেটে যায়। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা তেল ট্যাঙ্কারে ধাক্কা। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক-সহ তিন জনের।
গাড়ির অপর এক মহিলা আরোহীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তমলুক তাম্রলিপ্ত হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।