
শেষ আপডেট: 25 March 2022 07:11
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টে চলছে রামপুরহাট গণ হত্যার মামলা। কিন্তু, এবার সেই বগটুই হত্যা (Bagtui Violance) গিয়ে পৌঁছাল দেশের সর্বোচ্চ আদালতে (Supreme Court)। হিন্দু সেনার (Hindu Sena) তরফে জনস্বার্থ মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে।
হিন্দু সেনার তরফে একটি পিটিশন দায়ের করে এই হত্যাকাণ্ডের ঘটনায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে। এমনকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অধীনে সিট গঠন হোক। পাশাপাশি সিবিআই তদন্তের দাবিও জানানো হয়েছে।
অন্যদিকে, শুক্রবারই সিবিআই তদন্তের পক্ষে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিনের রায়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, ৭ এপ্রিলের মধ্যে প্রাথমিক তদন্তের রিপোর্ট পেশ করতে হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার থেকে বগটুই গণহত্যার ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। এক রাতের মধ্যেই ১০টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। প্রাণ যায় ৮ জনের। যদিও এই ঘটনার পরই সিট গঠন করে নবান্ন। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অনেককে।
বৃহস্পতিবারই বগটুই গ্রামে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে কথা বলেন তিনি। ক্ষতিপূরণের আশ্বাস দেন। পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িত সকলকে অবিলম্বে গ্রেফতার করার নির্দেশও দেন তিনি।
সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা ঝালদার নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রীর