Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

জ্যোতিপ্রিয় কন্যা কাজে মন দিলেন, ক্লাস ইলেভেন থেকেই এআই পাঠের বিজ্ঞপ্তি সংসদের

উচ্চ মাধ্যমিকের সিলেবাসে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স তথা কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন তথ্য আপলোড করা নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সংসদ।

জ্যোতিপ্রিয় কন্যা কাজে মন দিলেন, ক্লাস ইলেভেন থেকেই এআই পাঠের বিজ্ঞপ্তি সংসদের

শেষ আপডেট: 30 October 2023 17:29

দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতি কাণ্ডে জেলে গেছেন বাবা জ্যোতিপ্রিয় মল্লিক।  দুর্নীতি কাণ্ডে ইডির স্ক্যানারে রয়েছেন মেয়ে প্রিয়দর্শিনীও। তিনি আবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব। এই চাকরিতে কোটি কোটি টাকা প্রিয়দর্শিনীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে এল সে নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স তথা কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন তথ্য আপলোড করা নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সংসদ। অনেকেরই মত, দুর্নীতি-কাণ্ডের ফোকাস তাঁর দিক থেকে ঘোরাতেই এখন শিক্ষা সংক্রান্ত ব্যাপারে বেশি উদ্যোগী হয়ে উঠেছেন জ্যোতিপ্রিয়-কন্যা।

ক্লাস ইলেভেন থেকেই রাজ্যের স্কুলগুলিতে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স পড়ানো হবে এমনটা আগেই জানিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কিন্তু আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স সংক্রান্ত তেমন কোনও সহজ বই না থাকায় পড়ুয়াদের তা বুঝতে ও পড়তে সমস্যা হচ্ছিল। তাই এখন নিজেদের ওয়েবসাইটে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স নিয়ে পড়ুয়াদের বোঝার মতো তথ্য, প্রশ্নপত্র ইত্যাদি আপলোড করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেই নিয়েই নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে।

প্রধান শিক্ষকদের সংগঠন ‘অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টারস অ্যান্ড হেডমিস্ট্রেসেস’-এর রাজ্য সম্পাদক চন্দন মাইতি বলেছেন, “কম্পিউটার সায়েন্সের শিক্ষকরাই পড়াবেন আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স। ওয়েবসাইটে যে নতুন তথ্য আপলোড করা হচ্ছে তা শিক্ষকরাই পড়ে বুঝে তারপর ছাত্রছাত্রীদের পড়াবেন। ওয়েবসাইট থেকে অনলাইনে পড়াশোনা করা যাবে। তবে আমরা চাই মধ্যশিক্ষা পর্ষদ এইসব তথ্য বই আকারে বের করুক যাতে যেখানে ইন্টারনেট নেই সেই প্রত্যন্ত এলাকার পড়ুয়ারাও যাতে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের ব্যাপারে পড়াশোনা করতে পারে।”


ইলেভেনের সিলেবাসে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স যোগ করা হলেও সে নিয়ে এতদিন কোনও বই বা তথ্য ছিল না। গত তিন মাসে ক্লাস চালু হলেও পড়ুয়ারা তেমন কিছুই শিখতে পারেনি। এখন হঠাৎই আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স নিয়ে উদ্যোগী হয়েছে শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী। প্রিয়দর্শিনী আগে আশুতোষ কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। কয়েক মাস আগে তাঁকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদে নিয়োগ করা হয়। ২০২১ সালের রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় প্রিয়দর্শিনীর বাবা মন্ত্রী জ্যোতিপ্রিয়ের বিরুদ্ধে রেশন বন্টন দুর্নীতি নিয়ে অভিযোগ তোলে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি ছিল, রাজ্যে রেশনে প্রতি বছর প্রায় এক হাজার কোটি টাকা করে দুর্নীতি হয়েছে। সেই সময় জ্যোতিপ্রিয় ছাড়াও, তাঁর মেয়ে প্রিয়দর্শিনীর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। প্রিয়দর্শিনীর অ্যাকাউন্টে কোটি কোটি টাকা কীভাবে এল সে নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি। তাতে প্রিয়দর্শিনী জবাব দিয়েছিলেন, টিউশন পড়িয়েই নাকি রোজগার করেছেন তিনি।     

ইডি দাবি করেছে, ২০১৬ সালের নভেম্বর থেকে ২০১৭ সালের মার্চ পর্যন্ত, মাত্র পাঁচ মাসে জ্যোতিপ্রিয় মল্লিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬.০৩ কোটি টাকা জমা করা হয়েছে। আর ২০১৬-র নভেম্বর মাসে মন্ত্রীর মেয়ে প্রিয়দর্শিনীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে ৩.৭৯ কোটি টাকা। শুধুমাত্র টিউশন পড়িয়ে এত টাকা কীভাবে এল তার সদুত্তর দিতে পারেননি রাজ্যের প্রাক্তন মন্ত্রীর মেয়ে। কিন্তু ইডি দাবি করেছে, মন্ত্রীর স্ত্রী ও মেয়ের নামে একাধিক সংস্থা রয়েছে যার মাধ্যমে কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয়। এভাবে কোটি কোটি কালো টাকা সাদা করা হয়েছে।


```