Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সহবাস মানে ধর্ষণ, বলল সুপ্রিম কোর্ট

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ক তৈরি করার অর্থ ধর্ষণ। এক জন নারীর সম্মানের উপর আঘাত। একটি মামলার পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ছত্তীশগড়ের এক চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন এক মহিলা। সেই মামলা

বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সহবাস মানে ধর্ষণ, বলল সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 14 April 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ক তৈরি করার অর্থ ধর্ষণ। এক জন নারীর সম্মানের উপর আঘাত। একটি মামলার পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ছত্তীশগড়ের এক চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন এক মহিলা। সেই মামলার সূত্রেই এই রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি এল নাগেশ্বর রাও এবং এম আর শাহ বলেন, বিয়ের প্রতিশ্রতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করার ঘটনা আধুনিক সমাজে বেড়েই চলেছে। এই ভাবে শারীরিক সম্পর্ক তৈরির করার অর্থ এক জন নারীর সম্মান ও মর্যাদার অবমাননা। যে মামলাটিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের এই মন্তব্য সেটি ছত্তীশগড়ের। বিলাসপুরের এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এক চিকিৎসকের। ২০০৯ থেকে ওই তরুণীকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে ওই চিকিৎসক। দুই পরিবারও  দুজনের সম্পর্কের কথা জানত। ওই চিকিৎসক আরও এক মহিলার সঙ্গে সম্পর্ক রেখেছিল। পরে সে দ্বিতীয় মহিলাকেই বিয়ে করে। প্রথম তরুণী ওই ডাক্তারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। আদালত চিকিৎসককে ধর্ষণে দোষী সাব্যস্ত করে। এর পর হাইকোর্টও তাঁকে দোষী সাব্যস্ত করে দশ বছরের সশ্রম কারাদণ্ড দেয়। অভিযুক্ত চিকিৎসক সুপ্রিম কোর্টে গেলে সর্বোচ্চ আদালত রায়ে বলে, “কাউকে খুন করা হলে তার শরীরটা শেষ হয়ে যায়। কিন্তু ধর্ষণ এমন এক অপরাধ যাতে এক নিরপরাধ নারীরর অন্তরাত্মাকে টেনে নামিয়ে তাকে পশুতে পরিণত করে। কারণ ধর্ষণের ফলে তার জীবনের নির্যাসটুকুকে শেষ করে দেওয়া হয়।” বিলাসপুরের ঘটনায় সুপ্রিম কোর্টের বক্তব্য, অভিযুক্ত আগেই জানত সে কখনওই ওই তরুণীকে বিয়ে করবে না। কারণ তার বিয়ে আগে থেকেই ঠিক ছিল। তাও শুধু যৌনতার জন্য সে ওই তরুণীকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দেয়। শুধু তাই নয়, এর সঙ্গে জুড়েছে প্রতারণাও। অভিযুক্ত যদি ওই তরুণীকে স্পষ্ট বলত, সে তাকে বিয়ে করবে না, তা হলে হয়তো তরুণী তার সঙ্গে সহবাসে রাজি হতেন না।

```