Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

বন্যায় ভেসে যাচ্ছে গুজরাত, জুনাগড়ের রাস্তায় মজায় হেঁটে বেড়াচ্ছে সিংহ

দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টিভেজা (Gujarat Rains) রাস্তায় দুলকিচালে হেঁটে বেড়াচ্ছে পশুরাজ। পাশ দিয়ে হুশ হুশ করে বেরিয়ে যাচ্ছে গাড়ি। কোনও গাড়ি তার কাছ দিয়ে গেলেই মুখ ঘুরিয়ে খুব বিরক্তির সঙ্গে দেখছে সে। বন্যা বিধ্বস্ত গুজরাতের রাস্তায় নব

বন্যায় ভেসে যাচ্ছে গুজরাত, জুনাগড়ের রাস্তায় মজায় হেঁটে বেড়াচ্ছে সিংহ

শেষ আপডেট: 24 July 2023 09:02

দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টিভেজা (Gujarat Rains) রাস্তায় দুলকিচালে হেঁটে বেড়াচ্ছে পশুরাজ। পাশ দিয়ে হুশ হুশ করে বেরিয়ে যাচ্ছে গাড়ি। কোনও গাড়ি তার কাছ দিয়ে গেলেই মুখ ঘুরিয়ে খুব বিরক্তির সঙ্গে দেখছে সে। বন্যা বিধ্বস্ত গুজরাতের রাস্তায় নবাবি চালে হেঁটেচলে বেড়াচ্ছে সিংহ। আর তা দেখেই থমকে দাঁড়িয়ে পড়ছে গাড়ি। 

দিল্লি, হিমাচল, উত্তরাখণ্ডের মতো নাগাড়ে বৃষ্টি হচ্ছে গুজরাতে (Gujarat Flood)। সে বৃষ্টি থামার নাম নেই। গত কয়েকদিন ধরে রাস্তাঘাট জলমগ্ন। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার ৮ ঘণ্টায় গুজরাতে বৃষ্টি হয়েছে ২১৯ মিলিমিটারের বেশি। হড়পা বানে ভেসে গেছে বাড়িঘর, গাড়ি। জলে ডুবে তিনজনের মৃত্যুও হয়েছে।

গত ৪৮ ঘণ্টা ধরে গুজরাতের বেশির ভাগ জেলায় টানা ভারী বৃষ্টি (Gujarat Rains) হয়ে চলেছে।  দক্ষিণ গুজরাত এবং সৌরাষ্ট্র এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে। বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে একাধিক নদী। জুনাগড়ের পরিস্থিতি আরও ভয়াবহ। হড়পা বানে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে গবাদি পশু সব ভেসে যেতে দেখা গেছে। দ্বারকা, সুরাত, দেবভূমি, জুনাগড় জলে ডুবে গেছে। চারদিক লন্ডভন্ড। এমন পরিস্থিতিতে লোকালয়ে ঢুকে পড়ছে সিংহ। জমা জলে রাস্তায় কুমির ভেসে বেড়াতেও দেখা গেছে।

দেখুন ভিডিও:

https://twitter.com/TheWallTweets/status/1683389959124787200

অবশ্য, গুজরাতের রাস্তায় সিংহ দেখতে পাওয়া নতুন কিছু নয়। এর আগও একবার অতিবৃষ্টিতে  জুনাগড় জেলায় গির এলাকা ভেসে গিয়েছিল। সেই সময় গির অভয়ারণ্য থেকে সাত সিংহের একটি দলকে রাস্তায় টহল দিতে দেখা গিয়েছিল। নেট মাধ্যমে সেই ভিডিও খুব ভাইরালও হয়। জুনাগড়ের ডেপুটি কনজারভেটর অফ ফরেস্ট জানান, বৃষ্টি হোক বা না হোক মাঝে মাঝে সিংহরা নাকি জুনাগড় শহরের নানা এলাকা দিয়ে যাতায়াত করে। এটাই তাদের স্বাভাবিক আচরণ। জুনাগড়ে এর আগেও একবার একটি আবাসনের মধ্যে সিংহ ঢুকে পড়তে দেখা গিয়েছিল। সেই ভিডিও ভাইরাল হয়। দেখা যায়, একটি পূর্ণবয়স্ক সিংহ কেশর ঝাঁকিয়ে লাফ দিয়ে আবাসনের পাঁচিল টপকে ভেতরে ঢুকে পড়েছে। পার্কিং এলাকায় ঘুরে বেড়িয়ে চারদিক দেখেশুনে সে আবার লাফ দিয়েই বাইরে বেরিয়ে যায়।


```