Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

শ্রীনগরে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সামনে গ্রেনেড হামলা, জখম বহু, ফের অশান্ত উপত্যকা

দ্য ওয়াল ব্যুরো: বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর থেকে প্রায় চার মাস মাসের অবরুদ্ধ জীবন পার করে সবে একটু স্বাভাবিক হতে চলেছে উপত্যকা। চালু হয়েছে দোকানপাট, আসতে শুরু করেছেন পর্যটকেরা। পোস্টপেড ফোনের লাইন খুলে গেছে। খুলতে শুরু করেছে স্কুল-কলেজ। এ

শ্রীনগরে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সামনে গ্রেনেড হামলা, জখম বহু, ফের অশান্ত উপত্যকা

শেষ আপডেট: 25 November 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর থেকে প্রায় চার মাস মাসের অবরুদ্ধ জীবন পার করে সবে একটু স্বাভাবিক হতে চলেছে উপত্যকা। চালু হয়েছে দোকানপাট, আসতে শুরু করেছেন পর্যটকেরা। পোস্টপেড ফোনের লাইন খুলে গেছে। খুলতে শুরু করেছে স্কুল-কলেজ। এই অবস্থাতেই ফের জঙ্গিদের আক্রমণে আতঙ্ক ছড়িয়ে পড়ল শ্রীনগরে। মঙ্গলবার সকালে গ্রেনেড বিস্ফোরণে কেঁপে উঠল শ্রীনগরের কাশ্মীর বিশ্ববিদ্যালয় চত্বর। পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের স্যর সৈয়দ গেটের সামনে গ্রেনেড ছোড়ে সন্ত্রাসবাদীরা। কলেজ গেটে সে সময় দাঁড়িয়েছিলেন বহু মানুষ। ছিলেন ছাত্রছাত্রীরাও। বিস্ফোরণে আহত হয়েছেন অনেকে। এর আগে শ্রীনগরের কারাননগর এলাকায় গ্রেনেড হামলা ঘটিয়েছিল জঙ্গিরা। আহত হয়েছিলেন ৬ জন সিআরপিএফ জওয়ান। ফের গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয় সোপোরের একটি বাসস্ট্যান্ডে। আহত হন অন্তত ১৫ জন। গত ৫ অগস্ট সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পর থেকেই কাশ্মীরে চোরাগোপ্তা উত্তেজনার খবর আসছিল। বিশেষ সাংবিধানিক মর্যাদা তুলে নেওয়া এবং জম্মু-কাশ্মীর ও লাদাখকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার পর গত দু’মাসের মধ্যে এই নিয়ে চারবার গ্রেনেড হামলা হল উপত্যকায়। অগস্ট মাসে শ্রীনগরের পারিমপোরা এলাকায় জঙ্গিদের হাতে নিহত হন এক দোকানি। অনন্তনাগে জঙ্গিদের গ্রেনেড নিশানা করে দোকানিদের। অনন্তনাগেই ৫ অক্টোবর ডেপুটি কমিশনারের অফিস লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। নিশানা ডেপুটি কমিশনারের দফতর হলেও গ্রেনেড ফাটে অফিস চত্বরের বাইরের রাস্তায়। প্রচণ্ড বিস্ফোরণে সপ্লিন্টার ছিটকে গিয়ে জখম হন পথচারীরা। আহতদের মধ্যে ট্রাফিক পুলিশ এবং সাংবাদিকও ছিলেন। উপত্যকায় সন্ত্রাস রুখতে ইতিমধ্যেই প্রতিরক্ষার তিন বাহিনী প্যারা স্পেশাল ফোর্স, মেরিন কম্যান্ডো ফোর্স (মার্কোস) এবং বায়ুসেনার নিজস্ব এলিট ফোর্স গরুড় বাহিনীকে একজোট করার কথা জানিয়েছে দেশের প্রতিরক্ষা মন্ত্রক। প্রতিরক্ষার তিনটি বাহিনীকে নিয়ে গঠন করা হয়েছে ‘আর্মড ফোর্সেস স্পেশাল অপারেশন ডিভিশন।’ মেরিন কম্যান্ডো ফোর্স বা মার্কোস-কে নিয়োগ করা হয়েছে উলার লেকের সংলগ্ন এলাকায়। বায়ুসেনার গরুড় সক্রিয় রয়েছে লোলাব ও হাজিন এলাকায়। আরও পড়ুন: https://www.four.suk.1wp.in/news-national-india-in-no-war-no-peace-situation-due-to-pakistans-proxy-terror-war-army-chief-bipin-rawat/

```