Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

গোবরের তৈরি চিপ কমাবে মোবাইলের তেজস্ক্রিয় বিকিরণ, 'বিজ্ঞানসম্মত' রিপোর্ট প্রকাশ কেন্দ্রের

দ্য ওয়াল ব্যুরো: কয়েক মাস আগেই গোবরের তৈরি বৈদ্যুতিন 'চিপ' নিয়ে মাতামাতি করেছিল কেন্দ্রীয় সরকার। দাবি করেছিল, এটি মোবাইল হ্যান্ডসেটের বিকিরণ কমাতে পারে এবং বিভিন্ন রোগ থেকে নিরাপত্তা দিতে পারে। এবার এই চিপের গুণাগুণের সপক্ষে আরও 'বিজ্ঞানসম্

গোবরের তৈরি চিপ কমাবে মোবাইলের তেজস্ক্রিয় বিকিরণ, 'বিজ্ঞানসম্মত' রিপোর্ট প্রকাশ কেন্দ্রের

শেষ আপডেট: 24 January 2021 12:32

দ্য ওয়াল ব্যুরো: কয়েক মাস আগেই গোবরের তৈরি বৈদ্যুতিন 'চিপ' নিয়ে মাতামাতি করেছিল কেন্দ্রীয় সরকার। দাবি করেছিল, এটি মোবাইল হ্যান্ডসেটের বিকিরণ কমাতে পারে এবং বিভিন্ন রোগ থেকে নিরাপত্তা দিতে পারে। এবার এই চিপের গুণাগুণের সপক্ষে আরও 'বিজ্ঞানসম্মত' প্রমাণ নিয়ে হাজির হল 'রাষ্ট্রীয় কামধেনু আয়োগ'। আয়োগের সাম্প্রতিক রিপোর্ট বলছে, গোবর দিয়ে তৈরি বিশেষ চিপের মাধ্যমে রেডিয়েশন ৬০ শতাংশ কমানো সম্ভব। আয়োগের চেয়ারম্যান বল্লভভাই কাঠিরিয়া জানিয়েছেন, তাঁর তত্ত্বাবধানে এই চিপগুলি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা হয়েছে গুজরাতের সৌরাষ্ট্র ইউনিভার্সিটির পদার্থবিদ্যা বিভাগে। রিপোর্ট বলছে, "বিভিন্ন ঘনত্বের চিপের নমুনা পরীক্ষা করে হয়েছে। যে যন্ত্রের দ্বারা এই পরীক্ষা করা হয়েছে, সেটি হল নিউক্লিওনিক্স। জিএম কাউন্টিং সিস্টেমের দ্বারা চালিত ক্যাসিয়াম পরীক্ষায় দেখা গেছে, মোবাইল থেকে বিকিরত রেডিয়েশনের মান অনেকটাই কম।" এখনও চলছে পরীক্ষা, জানানো হয়েছে রিপোর্টে। রিপোর্ট আরও জানিয়েছে, গোবরের যে চিপটি যত পাতলা ও সূক্ষ্ম, সেটি তত উপযোগী রেডিওঅ্যাকটিভ বিকিরণ কমাতে। ৬০ শতাংশ পর্যন্ত কম হতে পারে বিকিরণ, কেবল এই গোবরের চিপ ব্যবহার করার মাধ্যমে।

Minimising Radiation effect from Mobile phones through Cow Dung chips - JustLearning %

অক্টোবর মাসে বল্লভভাই কাঠিরিয়া যখন প্রথম আয়োগের এই কীর্তির কথা সামনে এনেছিলেন, তখন বহু প্রশ্ন উঠেছিল দেশের নানা মহলে।
দেশের প্রায় ৬০০ জন বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, শিক্ষক, অধ্যাপক তাঁকেই চিঠি লিখে প্রশ্ন তুলেছিলেন, কীসের ভিত্তিতে  এমন দাবি? এর পিছনে কি কোনও বৈজ্ঞানিক পরীক্ষা বা গবেষণা রয়েছে? সেই রিপোর্ট কি কোনও বৈজ্ঞানিক জার্নালে প্রকাশ হয়েছে? যদি তা না হয়, তা হলে রাষ্ট্রীয় কামধেনু আয়োগের চেয়ারম্যান কুসংস্কার ছড়িয়ে সংবিধান বিরোধী কাজ করছেন বলেও বিজ্ঞানীরা মনে করিয়ে দিয়েছিলেন। মনে করা হচ্ছে, সেসব প্রশ্নরই জবাব নিয়ে এবার সামনে এলেন বল্লভভাই কাঠিরিয়া। রিপোর্চ প্রকাশের পরে তিনি বলেন, "আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, ভারতীয় গরুদের মধ্যে অসীম সম্ভাবনা আছে। লাগাতার গবেষণা করে গেলে তার ইতিবাচক ফল মিলবে। ভাল প্রভাব পড়বে মানবসভ্যতায়। ইতিমধ্যেই আমি এটুকু নিশ্চিত হয়েছি, গো-বিজ্ঞানকে কাজে লাগিয়ে আমরা ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করতে পারি নানা ক্ষতি থেকে।"

Cow-dung chip reduces radiation from mobile phones' - Sentinelassam

এখানেই শেষ নয়, আয়োগের তরফে জেলা শিক্ষা আধিকারিকদের চিঠি দিয়ে জানানো হয়েছে, সমস্ত স্কুলের অধ্যক্ষরা যেন পড়ুয়াদের গো-বিজ্ঞানের বিষয়ে উতসাহ দেন। কামধেনু গো-বিজ্ঞানের তরফে সারা ভারতে একটি অনলাইন পরীক্ষাও হতে চলেছে আগামী মাসে। এ পরীক্ষায় সকলে অংশগ্রহণ করতে পারেন। জানা গেছে, গরু নিয়ে ভারতের সংস্কৃতি, গরু থেকে উতপাদিত নানা পদার্থ, গরু সংরক্ষণ, ভারতীয় অর্থনীতিতে গরুর প্রভাব, গরুর নানা বিজ্ঞানসম্মত উপকার, পরিবেশ, সংস্কৃতি ও আধ্যাত্মিকতা-- এই সব কিছুই হবে পরীক্ষার বিষয়। অংশগ্রহণকারী সকলকে সার্টিফিকেট দেওয়া হবে। সফল পরীক্ষার্থীরা পুরস্কারও পাবেন।

```