Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

আজ মুর্শিদাবাদের উপদ্রুত এলাকা পরিদর্শনে যাবেন রাজ্যপাল

আজ মালদহ ছেড়ে মুর্শিদাবাদে যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। এছাড়াও সেখানে এলাকা পরিদর্শনে যাওয়ার কথা জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশনের সদস্যদেরও। 

আজ মুর্শিদাবাদের উপদ্রুত এলাকা পরিদর্শনে যাবেন রাজ্যপাল

মালদহে ঘরছাড়াদের সঙ্গে কথা বলছেন রাজ্যপাল

শেষ আপডেট: 19 April 2025 09:49

দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ সংশোধনী আইনের (Waqf Amendment Act) প্রতিবাদে অশান্ত হয়েছিল মুর্শিদাবাদ (Murshidabad News)। এখনও এলাকা থমথমে। যার জেরে মালদহের বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলে আশ্রয় নিয়েছেন ঘরছাড়ারা।

শুক্রবার ওই আশ্রয়শিবিরে যান জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদল। পাশাপাশি রাজ্যপালও (Governor) শিবিরের ভিতরে গিয়ে ঘরছাড়াদের সঙ্গে কথা বলেন। তারপর রাজ্যপাল ফরাক্কার গঙ্গাভবন গেস্ট হাউসে রাত কাটান তিনি।

আজ মালদহ ছেড়ে মুর্শিদাবাদে যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। এছাড়াও সেখানে এলাকা পরিদর্শনে যাওয়ার কথা জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশনের সদস্যদেরও। 

মুর্শিদাবাদের অশান্তিতে যাঁরা ঘরছাড়া হয়েছেন বলে অভিযোগ, তাঁদের একাংশকে নিয়ে গত বৃহস্পতিবার রাজভবনে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ অন্যেরা। রাজ্যপালের কাছে তাঁরা পাঁচ দফা দাবি পেশ করেন।

সামশেরগঞ্জ এবং ধুলিয়ানে গিয়ে পরিস্থিতি দেখার অনুরোধ করেন সুকান্তরা। বিজেপির রাজ্য সভাপতির দাবি, সেই অনুরোধে সাড়া দিয়েই রাজ্যপাল মালদহ-মুর্শিদাবাদ সফরে যাওয়ার সিদ্ধান্ত নেন। যদিও মুখ্যমন্ত্রী এখনই তাঁকে উপদ্রুত এলাকায় যেতে বারণ করেছিলেন। সেই অনুরোধ উপেক্ষা করেই মালদহের উদ্দেশে রওনা দেন রাজ্যপাল।

বৈষ্ণবনগরে ঘরছাড়াদের আশ্রয় শিবিরে রাজ্যপাল পৌঁছোনোর পর শুরু হয় বিক্ষোভ। তিনি যখন শিবিরের ভিতরে ঘরছাড়াদের সঙ্গে কথা বলছিলেন, তখন বাইরে চিৎকার-চেঁচামেচি শুরু করেন স্থানীয়দের একাংশ। বিক্ষোভকারীদের দাবি, ঘরছাড়াদের সঙ্গে রাজ্যপালের কী কথা হল, তা সংবাদমাধ্যমের সামনে জানাতে হবে। শুধু তা-ই নয়, অনেকেই পুলিশি ব্যারিকেড টপকে ক্যাম্পের মধ্যে ঢুকে রাজ্যপালের সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেন। 

শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ মালদহ থেকে মুর্শিদাবাদে পৌঁছোন রাজ্যপাল। রাতটুকু ফরাক্কার গঙ্গাভবন গেস্ট হাউসে থেকে শনিবার সামশেরগঞ্জে যাওয়ার কথা রয়েছে তাঁর।


```