Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

রোজভ্যালির প্রতারিত আমানতকারীদের জন্য সুখবর, নতুন বছরের শুরুতেই টাকা ফেরানোর উদ্যোগ

রোজভ্যালির প্রতারিত আমানতকারীদের জন্য সুখবর, নতুন বছরের শুরুতেই টাকা ফেরানোর উদ্যোগ

শেষ আপডেট: 23 December 2023 07:27

দ্য ওয়াল ব্যুরো: চিটফান্ড সংস্থা রোজভ্যালির প্রতারিত আমানতকারীদের জন্য সুখবর। নতুন বছরের শুরুতেই চালু হচ্ছে টাকা ফেরানোর উদ্যোগ। 

আদালত সূত্রের খবর, রোজভ্যালি চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরাতে ইতিমধ্যে বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে কমিশন গঠন করেছে কলকাতা হাইকোর্ট। 

সংশ্লিষ্ট মামলায় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল, বিচারপতির শেঠের নেতৃত্বে গঠিত কমিশনের একটি ওয়েবসাইট গঠন করতে হবে। ওই  ওয়েবসাইটের মাধ্যমে টাকা ফেরতের আবেদন করতে পারবেন আমানতকারীরা।

আদালত সূত্রে জানা গিয়েছে, বিচারপতির ওই নির্দেশ মেনে ওয়েবসাইট তৈরির কাজ শুরু হয়েছে।

আমানতকারীদের আইনজীবী শুভাশিস চক্রবর্তী জানিয়েছেন, ইতিমধ্যে একটি সংস্থাকে ওয়েবসাইট তৈরির বরাত দেওয়া হয়েছে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ওয়েবসাইট তৈরির কাজ শেষ হবে এবং আমানতকারীরা সেখানে টাকা ফেরতের আবেদন করতে পারবেন।

আদালত সূত্রে জানা গেছে, বর্তমানে রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া যাচ্ছে তা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে জমা রাখা হচ্ছে। জমা অর্থের অঙ্ক দাঁড়িয়েছে প্রায় ৮০০ কোটি টাকা। এই টাকা থেকেই প্রতারিত আমানতকারীদের বকেয়া পাওনা মিটিয়ে দেওয়া হবে। সূত্রের খবর যারা অল্পসংখ্যক বিনিয়োগ করেছিলেন প্রথমে তাঁদের প্রাপ্য মেটানো হবে।


```