Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

বিমান সেবিকা হতে চেয়েছিল মেয়ে, টাকার অভাবে স্বপ্ন অধরা! হরিদেবপুরে আত্মঘাতী কিশোরী

দ্য ওয়াল ব্যুরো: স্বপ্ন ছিল অনেক উঁচুতে ওঠার। কিন্তু টাকার অভাবে সে স্বপ্ন ছুঁতে পারেনি কিশোরী। তাই অবসাদে চরম সিদ্ধান্ত নিয়ে ফেলল সে। ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা (Suicide) করল। ঘটনাটি ঘটেছে কলকাতার হরিদেবপুরে (Haridevpur)। ১৭ বছরের ওই

বিমান সেবিকা হতে চেয়েছিল মেয়ে, টাকার অভাবে স্বপ্ন অধরা! হরিদেবপুরে আত্মঘাতী কিশোরী

শেষ আপডেট: 17 July 2022 09:44

দ্য ওয়াল ব্যুরো: স্বপ্ন ছিল অনেক উঁচুতে ওঠার। কিন্তু টাকার অভাবে সে স্বপ্ন ছুঁতে পারেনি কিশোরী। তাই অবসাদে চরম সিদ্ধান্ত নিয়ে ফেলল সে। ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা (Suicide) করল।

ঘটনাটি ঘটেছে কলকাতার হরিদেবপুরে (Haridevpur)। ১৭ বছরের ওই কিশোরীর নাম মামুন দাস। একাদশ শ্রেণীর ছাত্রী সে। পরিবারের বক্তব্য, মেয়েটি বিমান সেবিকা হতে চাইত। সেটাই ছিল তার জীবনের লক্ষ্য। কিন্তু পকেট এই স্বপ্নে সায় দেয়নি। জানা গেছে সপ্তাহখানেক আগে কিশোরী তার মায়ের কাছে নিজের অবসাদের কথা জানিয়েছিল। এও জানিয়েছিল যে সে আত্মঘাতী হতে চায়। কিন্তু সত্যি সত্যিই যে এমনটা সে করে বসবে তা হয়তো ভাবতেও পারেননি মা।

শুক্রবার রাতে হরিদেবপুরের বাড়িতে অনেকটা ঘুমের ওষুধ একবারে খেয়ে নেয় কিশোরী। ঘটনা জানাজানি হতেই হইচই পড়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে পথেই মৃত্যু হয় কিশোরীর।

কিশোরীর মা জানিয়েছেন, মেয়ের স্বপ্ন সফল করতে চেষ্টার ত্রুটি রাখেননি তিনি। ধারদেনা করে মেয়েকে পড়াচ্ছিলেন। কিন্তু শেষ অবধি হার মেনেছেন। প্রতিবেশীরা জানাচ্ছেন, মেয়েটি পড়াশোনা করতে চাইত, কিন্তু ওরা ভীষণ গরিব। যা চেয়েছিল তা পায়নি বলেই হয়তো এই আত্মহত্যা।

আরও পড়ুন: জলের দরে বিকোচ্ছে চিকেন! জলপাইগুড়ির দোকানে মাংস কিনতে হুড়মুড়িয়ে ছুটলেন সকলে


```