Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

কুকুরের হার্ট সার্জারি করতে জার্মানি থেকে মুম্বই এলেন চিকিৎসক! প্রাণ বাঁচল বিরল অসুখে আক্রান্ত পোষ্যর

দ্য ওয়াল ব্যুরো: বিরল অসুখে আক্রান্ত পোষ্য কুকুর ওয়াফল (Waffle)। যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার না করলে প্রাণসংশয় হতে পারে তার। কিন্তু সেই অস্ত্রোপচার নাকি আদৌ এদেশে হয় না। হলেও তা করার মতো অভিজ্ঞ চিকিৎসক নেই। সমস্যার সমাধানে জার্মানি থেকে ভার

কুকুরের হার্ট সার্জারি করতে জার্মানি থেকে মুম্বই এলেন চিকিৎসক! প্রাণ বাঁচল বিরল অসুখে আক্রান্ত পোষ্যর

শেষ আপডেট: 1 January 2023 11:09

দ্য ওয়াল ব্যুরো: বিরল অসুখে আক্রান্ত পোষ্য কুকুর ওয়াফল (Waffle)। যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার না করলে প্রাণসংশয় হতে পারে তার। কিন্তু সেই অস্ত্রোপচার নাকি আদৌ এদেশে হয় না। হলেও তা করার মতো অভিজ্ঞ চিকিৎসক নেই। সমস্যার সমাধানে জার্মানি থেকে ভারতে উড়িয়ে আনা হল পশুচিকিৎসককে (German vet flies to Mumbai)। জটিল অস্ত্রোপচার করে তিনিই প্রাণ বাঁচালেন ৪ বছরের ওয়াফলের।

সারপ্রাইজ উপহার হিসেবে যখন 'ওয়াফল'কে পেয়েছিলেন তখন আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন জুহুর বাসিন্দা রানি রাজ ওয়াঙ্কওয়াল্লা। কিন্তু ওয়াফলকে কোলে নিয়েই রানি বুঝেছিলেন কিছু একটা গোলমাল আছে। আপাতভাবে সুস্থ মনে হলেও তাঁর হাতের মধ্যে কেমন যেন কাঁপছে একরত্তি কুকুর। পরে তাকে নিয়ে পশুচিকিৎসকের কাছে যেতে ধরা পড়ে সেই সমস্যা, যা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে রানির। চিকিৎসক জানান, ওয়াফলের হৃদপিণ্ডে জন্মগত এমন এক ত্রুটি আছে, যা অতি দ্রুত অস্ত্রোপচার না করলে মারা যেতে পারে সে। চিকিৎসক আরও জানান, এমন অস্ত্রোপচার আদৌ এদেশে হয় না!

পশুচিকিৎসক দীপ্তি দেশপাণ্ডে রানিকে জানান, ওয়াফল এক বিরল রোগ 'পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস'-এ আক্রান্ত, যাতে হৃদযন্ত্রের দুটি প্রধান রক্তবাহী নালির মধ্যে অবাধে চলাচল করে দূষিত ও বিশুদ্ধ রক্ত, যা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন।

শুনে তো রানির চোখে জল! হলই বা কুকুর, ৪ বছরের ওয়াফল যে তাঁর প্রাণের চেয়েও বেশি প্রিয়। তাকে কী করে তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যেতে দেখবেন তিনি! চিকিৎসক জানান, এই রোগের অস্ত্রোপচারের জন্য ব্রিটেনে যেতে হবে। অবশ্য, বিকল্পও বলেন তিনি। দীপ্তি জানান, এদেশেও এই অসুখের অস্ত্রোপচারের ব্যবস্থা রয়েছে, তবে সেক্ষেত্রে ওপেন হার্ট সার্জারি (Open Heart Surgery) করতে হবে। অভিজ্ঞ চিকিৎসক না থাকায় ভারতে পশুদের ক্ষেত্রে যে অস্ত্রোপচারে সাফল্যের নজির খুবই কম। এরপর আর বেশি না ভেবে আদরের ওয়াফলকে নিয়ে ব্রিটেনে যাবেন বলেই মনস্থির করেন রানি। কিন্তু বাধ সাধল করোনা। অতিমহামারীর কারণে আটকে গেল ওয়াফল ও রানির বিদেশ যাওয়া।

অসহায় অবস্থা থেকে রানিকে উদ্ধার করতে চেয়ে এগিয়ে এলেন চিকিৎসক দীপ্তি। জার্মান কার্ডিয়াক সার্জন ম্যাথিয়াস ফ্র্যাঙ্কের সঙ্গে রানির কথা বলিয়ে দিলেন তিনি। আর তাতেই যাবতীয় সমস্যা সমাধান হয়ে গেল এক লহমায়। ওয়াফলের অস্ত্রোপচার করতে জার্মানি থেকে মুম্বইতে আসতে রাজি হয়ে গেলেন ম্যাথিয়াস।

সেই মতোই বিমানে করে তাঁকে নিয়ে আসা হল আন্ধেরিতে চিকিৎসক মকরন্দ চৌসালকরের 'টপ ডগ পেটস ক্লিনিক'-এ। সেখানেই ওয়াফলের অস্ত্রোপচার করলেন চিকিৎসক ম্যাথিয়াস, যাতে সাহায্য করলেন চিকিৎসক মকরন্দ।

৪ সপ্তাহ আগে হওয়া সেই অস্ত্রোপচার দিব্যি সফল হয়েছে। আপাতত হেসে খেলে বাড়িময় দৌড়ে বেড়াচ্ছে ওয়াফল। পোষ্য নতুন জীবন পাওয়ায় দারুণ খুশি রানি। সুদূর জার্মানি থেকে ভারতে এসে ওয়াফলের প্রাণ বাঁচানোর জন্য চিকিৎসক ম্যাথিয়াসকে অজস্র ধন্যবাদ দিয়েছেন তিনি।

থিকথিক করছে পর্যটক, তবু ৪ দশকে সবচেয়ে কম হোটেল বুকিং সিমলায়! নেপথ্যে কোন কারণ


```