Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

পুলিশ মেগা কন্ট্রোল রুম থেকে চলছে সর্বক্ষণ নজরদারি, সঠিক যোগাযোগের ভরসা 'ম্যানপ্যাক'

সাগরে লঞ্চ নিয়ে টহলদারি হোক বা মেগা কন্ট্রোল রুম থেকে নজরদারি সবেতেই কড়া নজর রাখা হয়েছে। অন্যদিকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করে তুলেছে পুলিশ কন্ট্রোল রুমের আধিকারিকরাও। 

পুলিশ মেগা কন্ট্রোল রুম থেকে চলছে সর্বক্ষণ নজরদারি, সঠিক যোগাযোগের ভরসা 'ম্যানপ্যাক'

শেষ আপডেট: 15 January 2024 10:57

শ্রেয়া দাসগুপ্তা

গঙ্গাসাগর 


রবিবার রাত ১২ টা ১৩ মিনিট থেকে শুরু হয়ে গেছে পুণ্যস্নানের শুভক্ষণ। ভিড় বাড়তে শুরু করেছে ইতিমধ্যেই। চারিদিকে চলছে নজরদারি। সাগরে লঞ্চ নিয়ে টহলদারি হোক বা মেগা কন্ট্রোল রুম থেকে নজরদারি সবেতেই কড়া নজর রাখা হয়েছে। অন্যদিকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করে তুলেছে পুলিশ কন্ট্রোল রুমের আধিকারিকরাও। 

এসপি কোটেশ্বর রাও-এর সঙ্গে কথা বলে জানা গেল তাঁরা কীভাবে সবটা সামলাচ্ছেন। এত এত মানুষের ভিড় পাশাপাশি কনকনে ঠান্ডা হাওয়া। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে বারবার আসেন কেবল একটাই কারণে। মকর সংক্রান্তির পুণ্য তিথিতে ডুব দেবেন গঙ্গাসাগরে। এত মানুষকে কীভাবে সামল দিচ্ছেন জিজ্ঞেস করা হলে তিনি জানান, পুলিশ ফোর্স থেকে প্রায় ৩০,০০০ পুলিশ আধিকারিককে পাঠানো হয়েছে গঙ্গাসাগর মেলায়।  আসার এবং যাওয়ার প্রত্যেকটা পয়েন্টেই রয়েছে পুলিশের আলাদা আলাদা দল। বিভিন্ন সেক্টরে ভাগ করে দেওয়া হয়েছে এই টিমগুলিকে। কোনও টিম রয়েছে লট ৮ এর দায়িত্বে, কোনও টিম রয়েছে রেল এবং ট্রাফিকের দায়িত্বে, নামখানা এবং কচুবেড়িয়া সহ আরও অনেক জায়গায়। এছাড়া সবসময় নজরদারি রাখা এবং ভিড় সামাল দেওয়ার জন্য রয়েছে ওয়াচ টাওয়ার এবং ড্রপগেট। লট ৮ এবং কচুবেড়িয়ার সঙ্গে সবসময় যুক্ত থেকে কাজ করে চলেছে এই পুলিশ কন্ট্রোল রুম। এমনকী সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গেও সবসময় যোগাযোগ রাখছে তাঁরা। 

তিনি আরও বলেন, যে সমস্ত ভেসেল পার করানো হচ্ছে সাগরের এপার থেকে ওপার সেগুলোর দিকে খেয়াল রাখছেন তাঁরা। যাতে যাত্রী নিরাপত্তায় কোনও অসুবিধে না হয়। কাল রাতে জোয়ারের জল বেড়ে যাওয়ায় ভোররাত ৩ টের আগে কেউ যাতে জলে না নামে সেই দিকেও খেয়াল রাখা হয়েছে। এছাড়া ব্যবস্থা রয়েছে লাস্ট পেট্রোলিং টিম সার্চ পেট্রোলিং টিম, ফুড পেট্রোলিং টিম এবং অ্যান্টি ক্রাইম টিমেরও। রয়েছে বোম ডিসপোজাল স্কোয়াড, ডগ পেট্রোলিং স্কোয়াডের ব্যবস্থাও। 

পুরো সাগরমেলার নজরদারি রাখা হচ্ছে ড্রোনের মাধ্যমেও। নট ইট বাসস্ট্যান্ড থেকে শুরু করে কচুবেড়িয়া ঘাট সাগর সবকিছুই নজরদারিতে রাখা হচ্ছে ড্রোন ফুটেজের মাধ্যমে এবং সেগুলি বারবার চেক করা হচ্ছে পুলিশ কন্ট্রোল রুমে বসে। অর্থাৎ সাগর মেলায় তীর্থযাত্রীদের সুবিধে এবং নিরাপত্তার জন্য বিভিন্ন রকমের কন্ট্রোল রুমের ব্যবস্থা করা হয়েছে সঙ্গে রয়েছে জায়গায় জায়গায় মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছাসেবী সংগঠনের ক্যাম্পও। 

বিশাল বড় জায়গা জুড়ে হয় এই গঙ্গাসাগর মেলা। এবং সেটা পরিচালনা করা থেকে শুরু করে নজরদারি করতে দরকার সঠিক যোগাযোগ মাধ্যমের। এক কন্ট্রোল রুম অন্য কন্ট্রোল রুম, ওপার থেকে এপার সব জায়গার সঙ্গে যোগাযোগ মাধ্যম বজায় রেখেছে "ম্যানপ্যাক", জানালেন এসপি কোটেশ্বর রাও। পুলিশ কন্ট্রোল রুমে রয়েছে দুধরনের ম্যানপ্যাক। একটি পুলিশ কন্ট্রোল রুমের ম্যানপ্যাক এবং অন্যটি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যোগাযোগ করার জন্য। 

এই সময় নেটওয়ার্ক লাইন প্রচন্ড ব্যস্ত থাকার কারণে এক কন্ট্রোল রুম থেকে আরেক কন্ট্রোল রুমের যোগাযোগ করার জন্য রয়েছে আলাদা চ্যানেল যা এই ম্যান প্যাকের সাহায্যেই পরিচালনা করা হয়। এ বছর গঙ্গাসাগর মেলাতে প্রায় ৫০০ মহিলা পুলিশ আধিকারিককে বিভিন্ন জায়গায় নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। 

যে কোনও অসামাজিক কাজে যেমন চুরি, ছিনতাই এইসবের হাত থেকে যাত্রীদের বাঁচানোর জন্য মেইনল্যান্ড থেকে সাগর তট পর্যন্ত বেশ কয়েকজন পুলিশ আধিকারিক সিভিল ড্রেসে পাহারা দিয়ে যাচ্ছেন। এখনও পর্যন্ত ৬০০ অপরাধমূলক কাজকর্মকে তারা আটকাতে সাফল্য লাভ করেছে। বিভিন্ন তীর্থযাত্রীরা ফিরে পেয়েছেন তাদের হারিয়ে যাওয়া পার্স, মোবাইল, ব্যাগের মতন আরও অনেক প্রয়োজনীয় জিনিস। 

গঙ্গা স্নানের তিথি ইতি ইতিমধ্যেই লেগে গেছে এবং লাখো লাখো পুণ্যার্থী ভিড় করেছেন গঙ্গাসাগর মেলায়। জোয়ারের সময় আরও বেশি করে নজরদারি চালানো হয় বলেও জানান তিনি।


```