Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

জ্যোতিপ্রিয়কে ছাড়া বুধবার মন্ত্রিসভার প্রথম বৈঠক, রদবদল নিয়ে জল্পনা বাড়ছে

কৌতূহলের বিষয় হল, জ্যোতিপ্রিয়কে কি মন্ত্রিসভায় রেখে তাঁর দফতরের দায়িত্ব অন্য কাউকে দেবেন মুখ্যমন্ত্রী? 

জ্যোতিপ্রিয়কে ছাড়া বুধবার মন্ত্রিসভার প্রথম বৈঠক, রদবদল নিয়ে জল্পনা বাড়ছে

শেষ আপডেট: 8 November 2023 11:39

দ্য ওয়াল ব্যুরো: পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হতেই তাঁর মন্ত্রিসভার সদস্যপদ খারিজ করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে এখনও তা হয়নি। বর্তমানে বন মন্ত্রী হলেন বালু। সেই সঙ্গে শিল্প দফতরের একটি দায়িত্ব রয়েছে তাঁর। কৌতূহলের বিষয় হল, জ্যোতিপ্রিয়কে কি মন্ত্রিসভায় রেখে তাঁর দফতরের দায়িত্ব অন্য কাউকে দেবেন মুখ্যমন্ত্রী? 

জ্যোতিপ্রিয়র ব্যাপারে তৃণমূলের মনোভাব যে পার্থর মতো নয় তা স্পষ্ট। কারণ, এক পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর অর্পিতা মুখোপাধ্যায়ের মতো জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ কারও বাড়ি থেকে কোনও টাকা বাজেয়াপ্ত হয়নি। দুই, পার্থর ক্ষেত্রে যে মহিলা সংসর্গের অভিযোগ উঠেছিল, তাও জ্যোতিপ্রিয়র ক্ষেত্রে নেই। পার্থর বিষয়টি খুবই কদর্য ছিল বলে দলের অনেকের মত। জ্যোতিপ্রিয়র ক্ষেত্রে এখনও সবটাই অভিযোগের স্তরে রয়েছে। 

কালীঘাটের ঘনিষ্ঠ সূত্রে বলা হচ্ছে, বুধবার মন্ত্রিসভার বৈঠকে দফতর রদবদলের ব্যাপারে কোনও আলোচনার সম্ভাবনা কম। জ্যোতিপ্রিয়র দফতর এদিনই কাউকে দিয়ে দেওয়া হবে—এমনটা নাও হতে পারে। বরং আপাতত দফতর জ্যোতিপ্রিয়র কাছেই থাকবে। তাঁর দফতরের দায়িত্ব অন্য কাউকে দিতে হলে বা নিজের কাছে রাখতে হলে মমতা বন্দ্যোপাধ্যায় তা আরেকটু সময় নিয়েই করতে পারেন। 

কালীঘাট ঘনিষ্ঠ ওই নেতার কথায়, জ্যোতিপ্রিয়র দফতর এখনই কাউকে দিয়ে দেওয়ার অর্থ দুর্নীতির অভিযোগ মেনে নেওয়া। তাঁকে এখনই দফতরহীন মন্ত্রী করে রাখলে তা নিয়েও আলোচনা শুরু হয়ে যাবে। ফলে পরিস্থিতি কিছুটা থিতিয়ে যাওয়ার অপেক্ষা করতে পারেন মুখ্যমন্ত্রী।


```