
শেষ আপডেট: 16 September 2022 08:51
দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগেই টালা ব্রিজ খুলে দেওয়া নিয়ে শেষপর্যায়ের কাজ চলছে। শুক্রবার বিধানসভায় টালা ব্রিজ নিয়ে একটি বৈঠক হয়। বৈঠকে মহানাগরিক ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন, পুজোর আগেই খুলে দেওয়া হবে টালা ব্রিজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন। টালা ব্রিজ চালু হলে ভাঙ্গা হবে চিৎপুর ব্রিজ।
টালা ব্রিজ (Tala Bridge) লাগোয়া রাস্তা নিয়ে জটিলতা কাটাতেই এদিনের বৈঠকে বসেছিলেন ফিরহাদ হাকিম, পূর্তমন্ত্রী পুলক রায়, বিধায়ক অতীন ঘোষরা। পুজোর আগেই ব্রিজ খুলে দেওয়া হলেও পণ্যবাহী গাড়ি চালানোর অনুমতি দেওয়া হবে না। খড়গপুর আইআইটি রিপোর্ট জমা দিলে তার ভিত্তিতেই পণ্যবাহী গাড়ির অনুমতি মিলবে বলে জানা যাচ্ছে।
যানবাহন চলাচলের জন্য বিপজ্জনক হয়ে পড়ায় ২০১৯ সালে পুজোর ঠিক আগে বন্ধ করে দেওয়া হয়েছিল টালা সেতু। তার পর পুরনো সেতু ভাঙার কাজ শুরু হয়। ২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকে নতুন সেতু নির্মাণের কাজ শুরু হয়।
ডেঙ্গিতে করোনার উপসর্গ! প্লেটলেটের পাশাপাশি কমছে অক্সিজেনের মাত্রা, উদ্বেগে ফিরহাদ