Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

সাঁতার শেখাতে গিয়ে জলে ডুবে মৃত্যু বাবা-ছেলের, হুগলিতে উদ্ধার জোড়া দেহ

পুকুরে ছেলেকে সাতাঁর শেখাতে গিয়েছিলেন বাবা। আর তখনই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।

সাঁতার শেখাতে গিয়ে জলে ডুবে মৃত্যু বাবা-ছেলের, হুগলিতে উদ্ধার জোড়া দেহ

শেষ আপডেট: 3 April 2024 07:41

দ্য ওয়াল ব্যুরো: পুকুরে ছেলেকে সাতাঁর শেখাতে গিয়েছিলেন বাবা। আর তখনই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। ডুবে মৃত্যু হল বাবা-ছেলের। হুগলি স্টেশনের কাছে কৃষ্ণপুর এলাকায় ঘটনাটতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মৃতরা হলেন গোবিন্দ নাগ (৩০) ও অপরজন গৌরব নাগ (৭)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবীন্দ্রনগর কালীতলায় সমর হালদার নামে এক ব্যক্তির বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন গোবিন্দ নাগ। এলাকায় ভাল রাঁধুনি হিসাবে গোবিন্দবাবুর এলাকায় বেশ পরিচিতি ছিল। মঙ্গলবার বিকেলে কাজ থেকে ফিরে সাত বছরের ছেলে গৌরবকে নিয়ে পুকুরে সাঁতার শেখাতে যান তিনি। এরপরই ঘটে দুর্ঘটনা।

সন্ধ্যা হয়ে গেলেও ছেলেকে নিয়ে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। পুকুর পাড়ে জুতো পরে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। খবর দেওয়া হয় পুলিশে। এরপর পুকুরে ডুবুড়ি নেমে তল্লাশি শুরু হয়।

বিপর্যয় মোকাবিলা বাহিনী মধ্যরাতে বাবা ও ছেলের মৃতদেহ উদ্ধার করে। এরপর দু’জনকেই চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায় চুঁচুড়া থানার পুলিশ। সেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

এ প্রসঙ্গে কোদালিয়া ২ গ্রাম পঞ্চায়েতের স্থানীয় তৃণমূল সদস্য পরিতোষ মজুমদার বলেন, “বাবা ছেলেকে নিয়ে পুকুরে নেমেছিলেন। সেই সময় ঘাটে থাকা কয়েক জন তাঁদের দেখেছিলেন। তবে সন্ধা হয়ে গেলেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। পুকুর পারে জুতো দেখে সন্দেহ হয়। এরপর পুকুরে ডুবুরি নামিয়ে খোঁজা হয়। দুজনকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়ছে। শিশুটির বাবা মদ্যপান করেছিলেন বলে অভিযোগ উঠেছে।


```