Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

৯.৫৫ সেকেন্ডে ১০০ মিটার দৌড়! উসেইন বোল্টের রেকর্ড ভেঙেছেন দক্ষিণী যুবক, দাবি সোশ্যাল মিডিয়ায়

দ্য ওয়াল ব্যুরো: উসেইন বোল্টের রেকর্ড নাকি চুরমার করে দিলেন কর্নাটকের যুবক! তবে এ খবর অবশ্য জানেন না স্বয়ং বোল্টও। শুধু বোল্ট কেন, যিনি এমন কাণ্ড ঘটালেন, তিনি নিজেও জানেন না, একশো মিটার দূরত্বের স্প্রিন্টে বিশ্বের দ্রুততম ব্যক্তিকে হারিয়ে দ

৯.৫৫ সেকেন্ডে ১০০ মিটার দৌড়! উসেইন বোল্টের রেকর্ড ভেঙেছেন দক্ষিণী যুবক, দাবি সোশ্যাল মিডিয়ায়

শেষ আপডেট: 14 February 2020 10:28

দ্য ওয়াল ব্যুরো: উসেইন বোল্টের রেকর্ড নাকি চুরমার করে দিলেন কর্নাটকের যুবক! তবে এ খবর অবশ্য জানেন না স্বয়ং বোল্টও। শুধু বোল্ট কেন, যিনি এমন কাণ্ড ঘটালেন, তিনি নিজেও জানেন না, একশো মিটার দূরত্বের স্প্রিন্টে বিশ্বের দ্রুততম ব্যক্তিকে হারিয়ে দিয়েছেন তিনি! এই বিস্ময়ের খোঁজ মিলেছে সোশ্যাল মিডিয়ায়। এক ব্যক্তির টুইট ঘিরে হইচই পড়ে গিয়েছে। সে টুইট শেয়ার করে নেটিজেনদের দাবি, উসেইন বোল্টের থেকেও দ্রুতগামী দৌড়বীরকে খুঁজে পাওয়া গেছে ভারতে। তাঁর নাম শ্রীনিবাস গৌড়া। কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলার মুদাবিডরির বাসিন্দা তিনি। কীভাবে, কোথায় এত জোরে দৌড়লেন তিনি? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া টুইটের সূত্র ধরে জানা গেছে, শ্রীনিবাস গৌড়া যে এলাকার বাসি,ন্দা সেই কর্নাটকের দক্ষিণ কন্নড় জেলার মুদাবিডরিতে চলছিল সেখানকার ঐতিহ্যমণ্ডিত কাম্বালা বা মহিষ দৌড় প্রতিযোগিতা। সেখানেই দৌড়চ্ছিল একাধিক মহিষ। খেলার নিয়ম অনুযায়ী, কাদাভরা মাঠে ছুটতে হয় মহিষদের। আর তাদের গতিমুখ নিয়ন্ত্রণ করার জন্য মহিষের সঙ্গে দৌড়তে হয় মলিককেও। শ্রীনিবাস তাঁর পোষা মহিষকে নিয়ে সেই প্রতিযোগিতাতেই অংশ নিয়েছিলেন বলে জানা গিয়েছে। আর সেখানেই পোষা দুই মহিষের সঙ্গে তিনি দৌড়েছেন ১৪২.৫ মিটার পথ। কাদাজলে ভরা ওই পথ দৌড়ে পেরোতে তিনি মাত্র ১৩.৬২ সেকেন্ডে পেরিয়েছেন বলে দাবি করা হয়েছে! প্রথম একশো মিটার অতিক্রম করতে ২৮ বছরের শ্রীনিবাসের লেগেছে ৯.৫৫ সেকেন্ড। দেখুন সেই টুইট। https://twitter.com/dp_satish/status/1227887757994840065 শ্রীনিবাস গৌড়ার সেই দৌড়ের ছবিই টুইটারে পোস্ট করেছেন ডিপি সতীশ। সেই ছবির ক্যাপশনে উসেইন বোল্টের সঙ্গে শ্রীনিবাসের দৌড়ের সময়ের তুলনা করেছেন তিনি। তা দেখেই তাজ্জব বনে গিয়েছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। অলিম্পিক্সে আট বার ও বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে ১১ বার সোনা জেতা জামাইকান স্প্রিন্টার উসেইন বোল্ট স্প্রিন্টের রেকর্ড-তালিকার শীর্ষে রয়েছেন। একশো মিটার স্প্রিন্ট বিভাগে সবচেয়ে কম সময়ে দৌড় শেষ করে ইতিহাসের পাতায় নাম লিখেছেন তিনি। ২০০৯ সালে জার্মানির বার্লিনে হওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে মাত্র ৯.৫৮ সেকেন্ড ১০০ মিটারের স্প্রিন্ট শেষ করেছিলেন কিংবদন্তী। সেই রেকর্ড এখনও অক্ষত। নেট-দুনিয়ার দাবি, সেই রেকর্ডই ভেঙে দিয়েছেন কর্নাটকের যুবক। কিন্তু এ তথ্য সত্য কিনা, তা এখনও প্রমাণিত হয়েছে বলে খবর মেলেনি। যদি মেলে, তবে তা নিঃসন্দেহে ইতিহাস গড়বে।

```