Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ, মুম্বইতে অস্ত্রোপচার করে চোখ বাদ দিতে হল তিন শিশুর

দ্য ওয়াল ব্যুরো : চিকিৎসকরা বলেছেন, শিশুদের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস রোগ উদ্বেগজনক হারে বাড়ছে। বৃহস্পতিবার জানা গেল, মুম্বইতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত তিনটি শিশুর চোখে অস্ত্রোপচার হয়েছে। তিনজনেরই একটি করে চোখ বাদ দিয়েছেন চিকি

ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ, মুম্বইতে অস্ত্রোপচার করে চোখ বাদ দিতে হল তিন শিশুর

শেষ আপডেট: 17 June 2021 12:54

দ্য ওয়াল ব্যুরো : চিকিৎসকরা বলেছেন, শিশুদের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস রোগ উদ্বেগজনক হারে বাড়ছে। বৃহস্পতিবার জানা গেল, মুম্বইতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত তিনটি শিশুর চোখে অস্ত্রোপচার হয়েছে। তিনজনেরই একটি করে চোখ বাদ দিয়েছেন চিকিৎসকেরা। বয়স্কদের মধ্যেও ক্রমশ বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। বিশেষত যাঁদের ডায়াবেটিস আছে, তাঁদের করোনা সেরে যাওয়ার পরেও ওই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মুম্বইতে যে তিনটি শিশুর চোখে অস্ত্রোপচার হয়েছে, তাদের বয়স চার, ছয় ও ১৪। চার ও ছয় বছরের শিশুদু'টি ডায়াবেটিক নয়। কিন্তু ১৪ বছরের মেয়েটি ডায়াবেটিসে আক্রান্ত। ১৬ বছরের আর একটি কিশোরী কোভিড থেকে সেরে ওঠার পরে ডায়াবেটিসে আক্রান্ত হয়েছে। চিকিৎসকরা জানতে পেরেছেন, তার পাকস্থলিতে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ হয়েছে। ফর্টিস হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ জেসপাল শেঠ বলেন, "আমরা জানতে পেরেছি, কোভিডের সেকেন্ড ওয়েভ চলার সময় দু'টি কিশোরী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছে। একজনের একটি চোখ বাদ দিতে হয়েছে। আমরা ছয় সপ্তাহ ধরে তার চিকিৎসা করছি। কিন্তু তার চোখ বাঁচানো যায়নি। সৌভাগ্যের বিষয়, ব্ল্যাক ফাঙ্গাস তার মস্তিষ্কে আক্রমণ করতে পারেনি।" পরে তিনি বলেন, "এক মাস আগেও ১৬ বছরের কিশোরীটির শরীরে কোনও রোগ ছিল না। সে কোভিড থেকে সেরে উঠেছিল। কিন্তু আচমকাই তার ডায়াবেটিস ধরা পড়ে। অন্ত্র থেকে রক্তপাত হতে থাকে। আমরা অ্যাঞ্জিওগ্রাফি করে জানতে পারি, ব্ল্যাক ফাঙ্গাস তার পাকস্থলির কাছে ব্ল্যাড ভেসেলগুলি আক্রমণ করেছে।" মুম্বইয়ের কেবিএইচ বাচোয়ালি অপথালমিক অ্যান্ড ইএনটি হসপিটালের চিকিৎসক প্রিথেশ শেঠি বলেন, "তিনটি শিশুরই চোখে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ হয়েছিল। অপারেশন করে চোখ বাদ না দিলে তাদের জীবন বিপন্ন হত।" বৃহস্পতিবার সকালে জানা যায়, গত একদিনে দেশে কোভিডে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ২২৪ জন। যার জেরে সব মিলিয়ে সংক্রামিতের সংখ্যা ২ কোটি ৯৬ লক্ষ ছাড়াল। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৫৪২ জনের। এর ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লক্ষ ৭৯ হাজার ৫৭৩ জন। স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, দেশের দৈনিক পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে ৩.২২ শতাংশ। এই নিয়ে টানা ন'দিন যা ৫ শতাংশের নীচে থাকল।

```