Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

২৪ ঘণ্টার মধ্যে নয়া অফিসার নিযুক্ত করল কমিশন, মুর্শিদাবাদের নতুন ডিআইজি হলেন কে

মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি পদে নতুন অফিসারের নাম ঘোষণা করল নির্বাচন কমিশন।

২৪ ঘণ্টার মধ্যে নয়া অফিসার নিযুক্ত করল কমিশন, মুর্শিদাবাদের নতুন ডিআইজি হলেন কে

শেষ আপডেট: 16 April 2024 17:06

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের মুখে পুলিশ প্রশাসনের একাধিক রদবদল করছে নির্বাচন কমিশন। সোমবার ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ মুকেশ কুমারকে সরিয়ে দেওয়া হয়েছে। আর ২৪ ঘণ্টার মধ্যে সেই পদে নয়া পদাধিকারীকে নিয়োগ করা হল। মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি পদে নতুন অফিসারের নাম ঘোষণা করল নির্বাচন কমিশন।

এদিন বিজ্ঞপ্তি জারি করে কমিশনের তরফে জানানো হয়েছে, মুর্শিদাবাদে নতুন ডিআইজি হলেন সৈয়দ ওয়াকার রাজা। মঙ্গলবার বিকেল থেকে তিনি দায়িত্ব নেবেন। ২০০৭ ব্যাচের আইপিএস সৈয়দ কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) পদে ছিলেন। 

রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের ডিসির পর সোমবার মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি-কে সরানোর নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। ঠিক কী কারণে আইপিএস মুকেশ কুমারকে নির্বাচন কমিশন সরিয়েছে তা স্পষ্ট নয়। কমিশনের নির্দেশিকায় শুধু উল্লেখ করা হয়েছে, এই অফিসারকে সরিয়ে আপাতত পুলিশ হেডকোয়াটারের কোনও 'নন-ইলেকশন' পদ দিতে হবে। 

রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকাকে চিঠি দিয়ে কমিশন জানায়, সোমবার বিকেল ৫টার মধ্যে ওই পদের জন্য তিন জনের নাম বাছাই করে রাজ্যকে কমিশনের কাছে পাঠাতে হবে। সেই মতো ওয়াকার রাজা (২০০৭), রণেন্দ্রনাথ ব্যানার্জি (২০০৬) , দেবস্মিতা দাস (২০০৯)-এই তিন জনের নাম পাঠায় রাজ্য। অবশেষে  মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি পদে জয়েন্ট কমিশনার, অপরাধ দমন পদে থাকা সৈয়দ ওয়াকার রাজাকে নিয়োগ করা হল।

উল্লেখ্য, পূর্বতন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি মুকেশ কুমারের বিরুদ্ধে শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ করেছিলেন অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরের কংগ্রেস প্রার্থীর দাবি ছিল, মুকেশ কুমার মুর্শিদাবাদের এসপি থাকাকালীন সব থানায় যে কজন ওসি বা আইসি ছিলেন, ডিআইজি হওয়ার পর সেই অফিসারদেরই তিনি আবার থানায় নিয়ে এসেছেন। 


```