Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

গোপনীয়তা রক্ষা মামলায় সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার ইডির, স্বস্তিতে অভিষেক পত্নী

সুপ্রিম কোর্ট থেকে স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। তাঁর গোপনীয়তা রক্ষা মামলায় কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি।

গোপনীয়তা রক্ষা মামলায় সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার ইডির, স্বস্তিতে অভিষেক পত্নী

শেষ আপডেট: 7 March 2024 17:53

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্ট থেকে স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। তাঁর গোপনীয়তা রক্ষা মামলায় কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। কিন্তু এখন সেই আর্জি প্রত্যাহার করে নিয়েছে তাঁরা।

ইডির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করে রুজিরা জানিয়েছিলেন, তাঁর গোপনীয়তার অধিকার খর্ব করা হচ্ছে। সংবিধান মেনে তাঁকে রক্ষাকবচ দেওয়া হোক! গত বছর অক্টোবর মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এই মামলায় নির্দেশ দিয়েছিলেন, এবার থেকে যে কোনও ক্ষেত্রে 'সার্চ অ্যান্ড সিজার'-এর সময় লাইভ স্ট্রিমিং করা যাবে না। ইডি তার অভিযানের ব্যাপারে সংবাদমাধ্যমকে জানাতে পারবে না। মিডিয়াকে সঙ্গে করে নিয়ে ইডি কোনও তল্লাশি অভিযান করবে না। শুধু তাই নয়, অভিযুক্ত হোক বা সন্দেহভাজন কিংবা সাক্ষী কারও ছবি সংবাদমাধ্যমে ব্যবহার করা যাবে না। 

হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে গিয়েছিল ইডি। শীর্ষ আদালত অবশ্য কেন্দ্রীয় গোয়েন্দাদের করা আবেদন শুনতে চায়নি। বরং আবেদন খারিজ করার আগে প্রত্যাহার করার পরামর্শ দেয় বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রর বেঞ্চ। তারপরই আবেদন প্রত্যাহার করে নেয় ইডি। 

সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই মামলায় কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে। তাই তারা এই ব্যাপারে এই মুহূর্তে হস্তক্ষেপ করবে না। সেই প্রেক্ষিতে আগের রায়ই বহাল থাকছে এই মামলায়। রুজিরার আইনজীবী কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছিলেন এই মামলায়। তাঁর বক্তব্য ছিল, কেন্দ্রীয় এজেন্সির তদন্তকে সামনে রেখে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে যেভাবে রুজিরার সম্মানহানি করা হচ্ছে, তা একজন নাগরিকের নাগরিকত্ব খর্ব করার সামিল। 

কিন্তু কেন্দ্রের আইনজীবী এই প্রসঙ্গে বিস্ফোরক দাবি করেছিলেন। বলা হয়েছিল, রুজিরা বন্দোপাধ্যায় ভারতীয় নাগরিকই নন। ভারতে থাকার জন্য তাঁর শুধুমাত্র একটি ওভারশীস সিটিজেনশিপ কার্ড রয়েছে। রুজিরা কী করে ভারতীয় নাগরিকদের অধিকার খর্ব করার আবেদন জানাতে পারেন, আদালতে সেই প্রশ্নও তোলেন কেন্দ্রের আইনজীবী।


```