পুরভোট নিয়ে সর্বদল, বিরোধীদের প্রশ্নে জেরবার কমিশন
দ্য ওয়াল ব্যুরো: আসন্ন পুরভোট নিয়ে সোমবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিল নির্বাচন কমিশন (EC)। সেখানেই জানানো হয়েছে ভোটের আগে প্রচারের বিধি। এই বৈঠকে ভোট প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। সূত্রের খবর, তা করতে গিয়েই বিরোধীদের প্রশ্নের মুখে পড়েছে নির্
শেষ আপডেট: 22 November 2021 16:57
দ্য ওয়াল ব্যুরো: আসন্ন পুরভোট নিয়ে সোমবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিল নির্বাচন কমিশন (EC)। সেখানেই জানানো হয়েছে ভোটের আগে প্রচারের বিধি। এই বৈঠকে ভোট প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। সূত্রের খবর, তা করতে গিয়েই বিরোধীদের প্রশ্নের মুখে পড়েছে নির্বাচন কমিশন।
হরির লুটের বাতাসা বিলি, পরমুহূর্তেই কর্মীদের ধমক! স্বরূপনগরে নানান মেজাজে দিলীপ
কলকাতা হাওড়ার পুরভোট মামলা এখনও আদালতে বিচারাধীন। তা নিয়ে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন উভয়কেই হলফনামা জমা দিতে বলেছে হাইকোর্ট। এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোট নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। কেন শুধুমাত্র কলকাতা আর হাওড়ায় পুরভোট হচ্ছে এদিন তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে কমিশনকে।
বিজেপি নেতা অর্জুন সিং বলেছেন, শুধু কলকাতা আর হাওড়া নয়, সব জায়গায় ভোট হোক। পাঁচ বছর পর পর নির্বাচন হওয়া উচিত। আর এখন নির্বাচনের সময় অজুহাত দিলে হবে না। কেন পুরভোট খেপে খেপে হবে? একবারে কেন হবে না? বিধানসভা বা উপনির্বাচনের সময় তো তা হয়নি। কমিশনের সামনে মুখ খোলেন গেরুয়া শিবিরের রাজু বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, ইডেন গার্ডেন্সে যদি খেলা হতে পারে, তবে মানুষ কেন পুরভোট থেকে বঞ্চিত থাকবেন? হাওড়া পুরসভা নির্বাচনের ক্ষেত্রে রিজার্ভেশন করার দাবিও তুলেছেন তিনি। হুমকি দিয়েছেন, তা না করা হলে আদালতেও যাবেন তাঁরা।
সিপিএমের রবীন দেব বলেছেন, ১১৪টি পুরসভার নির্বাচন বাকি আছে। নির্বাচন কমিশন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের দিকেই তাকিয়ে আছে। কমিশন কোনও দলের অফিস হতে পারে না। হাওড়ার ৫০টি ওয়ার্ডে রিজারভেশন করার দাবি তুলেছেন তিনি।
কেন হাওড়া থেকে বালিকে আলাদা করা হয়েছে এদিন সেই প্রশ্নের মুখেও পড়তে হয়েছে কমিশনকে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'