Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

গঙ্গার নীচ দিয়ে মেট্রো যাওয়ার সময় আনন্দে চিৎকার করলেন যাত্রীরা

অপেক্ষার অবসান‌। শুক্রবার থেকে সাধারণ যাত্রীদের জন্য চালু হল হাওড়া ময়দান কলকাতা মেট্রো পরিষেবা। গঙ্গার নীচ দিয়ে কলকাতায় পৌঁছতে পেরে কার্যত উচ্ছ্বসিত যাত্রীরা।

গঙ্গার নীচ দিয়ে মেট্রো যাওয়ার সময় আনন্দে চিৎকার করলেন যাত্রীরা

East-West Metro

শেষ আপডেট: 15 March 2024 14:43

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: অপেক্ষার অবসান‌। শুক্রবার থেকে সাধারণ যাত্রীদের জন্য চালু হল হাওড়া ময়দান কলকাতা মেট্রো পরিষেবা। গঙ্গার নীচ দিয়ে কলকাতায় পৌঁছতে পেরে কার্যত উচ্ছ্বসিত যাত্রীরা।

ভোররাত থেকে লাইন পড়েছিল যাত্রীদের। গঙ্গার নীচ দিয়ে প্রথম মেট্রোয় চড়ার টিকিট কাটতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করার পর মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ ঘোষণা করেছিল শুক্রবার থেকে চালু হবে হাওড়া ময়দান ধর্মতলা মেট্রো পরিষেবা। সেইমতোই এদিন দেশের প্রথম নদীর তলা দিয়ে মেট্রোযাত্রার শরিক হলেন যাত্রীরা। 

এমন অভিজ্ঞতার সাক্ষী হতে শুক্রবার ভোররাত থেকে কয়েকশো  যাত্রী হাওড়া ময়দান স্টেশনে জড়ো হন। ঘড়ির কাঁটায় সাড়ে ছটা বাজতেই নিরাপত্তাকর্মীরা স্টেশনের গেট খুলে দেন। যাত্রীরা ভিতরে ঢুকে টিকিট কাউন্টারের সামনে লাইনে দাঁড়ান। কে প্রথম লাইনে দাঁড়িয়ে টিকিট কাটবেন তা নিয়ে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তবে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। টিকিট কাটার পর যাত্রীরা মূল প্ল্যাটফর্মের দিকে যাওয়ার সময় হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা তাঁদের গোলাপ ফুল দিয়ে স্বাগত জানান। 

ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেই কাঁচের স্লাইডিং ডোর খুলে যায়। হুড়মুড় করে ট্রেনে উঠে পড়েন সবাই। টিকিট কাউন্টার থেকেই শুরু হয়ে যায় সেলফি তোলার পালা। গঙ্গার নীচ দিয়ে প্রথমবার মেট্রো চড়ার প্রতিটা মুহূর্ত স্মৃতিতে ধরে রাখার আপ্রাণ চেষ্টা চলে। যাত্রীরা জানিয়েছেন, এই মেট্রো চালুর ফলে কলকাতা যাতায়াত করতে অনেক সুবিধা হল। কম সময়ে তারা পৌঁছতে পারবেন কলকাতার বিভিন্ন প্রান্তে। আর এই যাত্রা হবে অনেক আরামদায়ক। অনেক যাত্রী এতটাই উচ্ছ্বসিত যে তারা বলেন, জীবিতকালে যে এই পরিষেবা চালু হবে তা তাঁরা বুঝতে পারেননি। ‌ গঙ্গার তলা দিয়ে ট্রেন যাওয়ার সময় আনন্দে চিৎকার করতে থাকেন অনেকেই।


```