Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

শনিবার সকালে থরথরিয়ে কাঁপল কলকাতা! ওপার বাংলার ভূমিকম্পের রেশ দক্ষিণবঙ্গ জুড়ে

শনিবার সকালে থরথরিয়ে কাঁপল কলকাতা! ওপার বাংলার ভূমিকম্পের রেশ দক্ষিণবঙ্গ জুড়ে

শেষ আপডেট: 2 December 2023 10:38

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকলেই ভূমিকম্প কেঁপে উঠলে বাংলাদেশ। সেই কম্পন ছড়িয়ে পড়ল বাংলাতেও। কলকাতা, হাওড়া, নদিয়া, উত্তর ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা, এমনকী, উত্তরবঙ্গেও কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৫। বাংলাদেশের রাজধানী ঢাকা সহ সিলেট, কুমিল্লা, নোয়াখালী, কুষ্টিয়া, রংপুর সহ বিভিন্ন জেলায় ভূমিকম্প টের পেয়েছেন মানুষ। 

শনিবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশের কুমিল্লা জেলা। মূল শহর থেকে প্রায় ৪৮ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিকে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের এপিসেন্টার ছিল বলে জানা গেছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং দুই দিনাজপুরেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর মিলেছে। শুধু বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গেই নয়, লাদাখের বিস্তীর্ণ এলাকা কেঁপে উঠেছে সোমবার। সেখানে যদিও কম্পনের তীব্রতা বাংলাদেশের তুলনায় অনেকটাই কম, ৩.৪।

এই ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

এর আগে চলতি বছরের অগস্ট মাসে ভূমিকম্পে কেঁপে উঠেছিল কলকাতা। স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন অর্থাৎ ১৪ অগস্ট রাত সাড়ে আটটা নাগাদ কেঁপে উঠেছিল কলকাতা সহ বাংলার একাধিক জেলা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছিল, কম্পনের এপিসেন্টার ছিল মেঘালয়ের চেরাপুঞ্জি থেকে ৪৯ কিলোমিটার দক্ষিণ পূর্বে। রিখটার স্কেলে ৫.৪ মাত্রার সেই কম্পনে কেঁপে উঠেছিল ওপার বাংলাও। ভারতের অসম, অরুণাচল প্রদেশ এবং ভুটান ও মায়ানমারেও অনুভূত হয়েছিল সেই কম্পন।


```