Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

রোগীর বিছানায় আরামে ঘুমিয়ে কুকুর, উদাসীন হাসপাতাল কর্তৃপক্ষ

দ্য ওয়াল ব্যুরো: এনআরএস হাসপাতালে ১৬টি কুকুরছানা নৃশংস ভাবে পিটিয়ে মারার ঘটনায় ছিছিক্কার পড়ে গিয়েছে এ রাজ্যে। তার মধ্যেই সামনে এল দেশের অন্য এক হাসপাতালের আর এক কুকুর-কাণ্ড। তবে এখানে অবশ্য প্রশ্ন নৃশংসতার নয়, উদাসীনতার। সোশ্যাল মিডিয়ায় ভ

রোগীর বিছানায় আরামে ঘুমিয়ে কুকুর, উদাসীন হাসপাতাল কর্তৃপক্ষ

শেষ আপডেট: 16 January 2019 20:04

দ্য ওয়াল ব্যুরো: এনআরএস হাসপাতালে ১৬টি কুকুরছানা নৃশংস ভাবে পিটিয়ে মারার ঘটনায় ছিছিক্কার পড়ে গিয়েছে এ রাজ্যে। তার মধ্যেই সামনে এল দেশের অন্য এক হাসপাতালের আর এক কুকুর-কাণ্ড। তবে এখানে অবশ্য প্রশ্ন নৃশংসতার নয়, উদাসীনতার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, বিহারের নওয়াদা হাসপাতালের ভিতরে রোগীর বিছানার উপরে ঘুমোচ্ছে কুকুর! হাসপাতাল চত্বরে কুকুরের বাড়বাড়ন্ত তেমন নতুন বিষয় নয়। এ রাজ্যে হোক বা অন্য রাজ্যে, সরকারি হাসপাতালগুলোয় প্রায়ই দেখা যায়, যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে কুকুর। এমনকী বিভিন্ন ওয়ার্ডে কুকুর এবং রোগীর একসঙ্গে বিচরণও দেখা যায় মাঝে মাঝেই। সম্প্রতি বিহারের একটি হাসপাতালে, অপারেশন থিয়েটারে এক রোগীর কেটে বাদ দেওয়া পা কুকুরে মুখে করে নিয়ে পালিয়েছে, এমন ঘটনাও ঘটেছে। হাসপাতালে কুকুরদের অবাধ বিচরণ নিয়ে কর্তৃপক্ষের ও সরকারের উদাসীনতার প্রশ্ন উঠেছে বারবার৷ এ বার সেই পথ ধরেই উঠে এল বিহারের আরও একটি হাসপাতালের ছবি৷ দেখা যাচ্ছে, রোগীর বিছানায় শুয়ে রয়েছে একাধিক কুকুর। শুধু বিছানাতেই নয় জেনারেল ওয়ার্ডে কুকুর আর রোগী একসঙ্গেই থাকছে৷
ওই হাসপাতালের সিভিল সার্জেন উমেশ চন্দ্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এভাবে রোগীর বিছানায় কুকুর চলে আসার ঘটনা সত্যি দুর্ভাগ্যজনক৷ এই গাফিলতির পিছনে কারা রয়েছে, তাদের খোঁজ চলছে৷ অভিযোগ উঠেছে, বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়েই।

```