Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

পেটের ভিতর ৮ কেজি ওজনের টিউমার! অসাধ্যসাধন করে রোগীকে বাঁচালেন মহকুমা হাসপাতালের চিকিৎসকরা

চিকিৎসকরা জানিয়েছেন, পেটের ভেতরে ৮ কেজি ওজনের ওই টিউমারের রক্তক্ষরণও শুরু হয়ে গিয়েছিল। এমন অবস্থায় টিউমার সার্জারি করতে গেলে জরায়ুর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। প্রাণ সংশয়ের ঝুঁকিও ছিল।  

পেটের ভিতর ৮ কেজি ওজনের টিউমার! অসাধ্যসাধন করে রোগীকে বাঁচালেন মহকুমা হাসপাতালের চিকিৎসকরা

অসাধ্যসাধন করলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

শেষ আপডেট: 16 July 2024 23:30

দ্য ওয়াল ব্যুরো: সরকারি হাসপাতালেও অসাধ্যসাধন হয়! ৫২ বছরের এক মহিলার পেটের ভিতর থেকে সফলভাবে ৮ কেজি ওজনের টিউমার অপারেশন করে মঙ্গলবার সেই দৃষ্টান্তস্থাপন করলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

 আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন ছন্দা চট্টোপাধ্যায়। অপারেশনের পর তিনি সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, পেটের ভেতরে ৮ কেজি ওজনের ওই টিউমারের রক্তক্ষরণও শুরু হয়ে গিয়েছিল। এমন অবস্থায় টিউমার সার্জারি করতে গেলে জরায়ুর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। প্রাণ সংশয়ের ঝুঁকিও ছিল।  

তবে দুই চিকৎসক নীলাদ্রি সেন ও আসমাউল আলামের দৌলতে অসাধ্যসাধন হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বেশ কয়েকঘণ্টা ধরে অপারেশনটি চলে এবং সফলভাবে রোগীর পেট থেকে ৮ কেজি ওজনের টিউমারটি বের করা সম্ভব হয়েছে।

শরীর থেকে টিউমার বাদ যাওয়ার পর ছন্দাদেবীর এখন ওজন ৩২ কেজি। ছন্দাদেবী বলেন, "টিউমারের ভারে ঠিক করে হাঁটতেও পারতাম না। খুব কষ্ট হত। সরকারি হাসপাতালের পরিষেবা এখন অনেক উন্নত। তা না হলে আমার মতো গরিব মানুষের বাইরে চিকিৎসা করার সামর্থ্য কই।"

সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবার প্রশংসা করে স্থানীয়রাও বলছেন, একসময় জটিল অপারেশনের জন্য দক্ষিণ ভারতে ভিড় জমাতেন বাংলার মানুষ। কিন্তু সময়ের সঙ্গে বাংলার স্বাস্থ্য পরিকাঠামো উন্নত হয়েছে। বিশেষ করে এখন সরকারি হাসপাতালগুলোও জটিল থেকে জটিলতর অপারেশন করে সঙ্কটাপন্ন রোগীর প্রাণ বাঁচাচ্ছে। 


```