Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকা

কোভিডের চেয়েও মারাত্মক! ডিজিজ এক্স মহামারীর আতঙ্কে গোটা বিশ্ব

দ্য ওয়াল ব্যুরো: ২০১৯ সালের শেষের দিক। করোনা ভাইরাসে আক্রান্ত হতে শুরু করেছে গোটা বিশ্ব। চিন থেকে ধীরে ধীরে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়তে শুরু করেছে মারণ ভাইরাস। জীবাণুর ক্রমাগত মিউটেশন হচ্ছে। সামান্য সময়ের মধ্যেই বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াতে

কোভিডের চেয়েও মারাত্মক! ডিজিজ এক্স মহামারীর আতঙ্কে গোটা বিশ্ব

শেষ আপডেট: 26 September 2023 11:06

দ্য ওয়াল ব্যুরো: ২০১৯ সালের শেষের দিক। করোনা ভাইরাসে আক্রান্ত হতে শুরু করেছে গোটা বিশ্ব। চিন থেকে ধীরে ধীরে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়তে শুরু করেছে মারণ ভাইরাস। জীবাণুর ক্রমাগত মিউটেশন হচ্ছে। সামান্য সময়ের মধ্যেই বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াতে থাকে কোভিড-১৯। অনেক চেষ্টার পর ঠেকানো যায় করোনার দাপট। তবে সে নাকি ছিল ট্রেলার! কারণ শীঘ্রই এক্স ভাইরাস (Disease X) নামে আরও এক মহামারীর (deadly virus) কবলে পড়তে চলেছে বিশ্ব। যা ছাপিয়ে যেতে পারে করোনা অতিমারীর সমস্ত রেকর্ড!

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সারা বিশ্বে কোভিডে আক্রান্ত হয়ে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়েছে। বিশ্ববাসীর কাছে এখনও তাজা সেই স্মৃতি। আর এরই মধ্যে ফের বিপদের আশঙ্কা! এক্স ভাইরাস (Disease X) নাকি আরও বেশি ভয়ংকর রূপ নিতে পারে, এমনটাই দাবি করেছেন ব্রিটেনের ভ্যাকসিন টাস্ক ফোর্সের প্রধান ডেম কেট বিংহাম। তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই করোনার চেয়েও বড় মহামারী প্রত্যক্ষ করতে পারে বিশ্ববাসী। সম্ভাব্য মহামারী ডিজিজ এক্স কেড়ে নিতে পারে কমপক্ষে পাঁচ কোটি মানুষের জীবন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে এই বিষয়ে সকলকে সতর্ক করেছে।

বিংহামের পর্যবেক্ষণ অনুযায়ী, এই ভাইরাসটি (deadly virus) অবশ্য নতুন নয়। আগেই পরিবেশে এর অস্তিত্ব ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে মিউটেশন হওয়ার ফলে এটি আরও শক্তিশালী হয়ে উঠেছে। ডিজিজ এক্সের ভয়াবহতা বোঝাতে ১৯১৮-১৯-এর স্প্যানিশ ফ্লু মহামারীর তথ্য তুলে ধরেছেন ব্রিটেনের ওই স্বাস্থ্যকর্তা। তাঁর মতে, সেই ফ্লু-তে প্রাণ হারিয়েছিলেন পাঁচ কোটি মানুষ, কিন্তু ডিজিজ এক্স মহামারীতে মৃত্যুর সংখ্যা তাকেও ছাপিয়ে যেতে পারে। করোনাভাইরাসের থেকে ২০ গুণ বেশি ভয়াবহ হতে পারে ডিজিজ এক্স, এমনটাই দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

ডিজিজ এক্স ভাইরাসের মারণ ক্ষমতাই সবচেয়ে বেশি চিন্তার ভাঁজ ফেলেছে স্বাস্থ্যকর্তাদের কপালে। কারণ কোভিডে আক্রান্ত অনেকের শরীরেই মৃদু উপসর্গ দেখা গিয়েছিল। এমনকী অনেক আক্রান্ত ব্যক্তিই সময় মতো সুস্থও হয়ে ওঠেন। তবে কোভিডের মোকাবিলা করতেই যেখানে হিমসিম খেতে হয়েছিল, সেখানে তার চেয়েও বেশি শক্তিশালী ভাইরাসকে কীভাবে প্রতিহত করা যাবে সেটি তাবড় তাবড় বিশেষজ্ঞদের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একইসঙ্গে ডিজিজ এক্স প্রতিরোধে এখনও কোনও ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি। তাই কীভাবে এই ভাইরাসের মোকাবিলা করতে হবে তা নিয়েই গবেষণা চালাচ্ছেন চিকিৎসকেরা।

আরও পড়ুন: ডেঙ্গি আক্রান্ত হয়ে ফের মৃত্যু কলকাতায়! রাজ্যে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছুঁইছুঁই


```