Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

দিঘার সমুদ্রে বিশাল ঢেউ আছড়ে পড়ছে গার্ড ওয়াল টপকে, রেমালের প্রভাবে জলোচ্ছ্বাস শুরু

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রবল জলোচ্ছ্বাস দিঘার সমুদ্রে।

দিঘার সমুদ্রে বিশাল ঢেউ আছড়ে পড়ছে গার্ড ওয়াল টপকে, রেমালের প্রভাবে জলোচ্ছ্বাস শুরু

দিঘার সমুদ্রে জলোচ্ছ্বাস

শেষ আপডেট: 25 May 2024 13:06

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: সাগরদ্বীপ থেকে আর মাত্র ৩৮০ কিলোমিটার দূরে আছে ঘূর্ণিঝড় রেমাল। শনিবার রাত থেকেই দুর্যোগের সম্ভাবনা দক্ষিণবঙ্গের ছ'টি জেলায়। ইতিমধ্যেই প্রবল জলোচ্ছ্বাস দিঘার সমুদ্রে। 

শনিবার সকাল থেকেই উত্তাল হল দিঘার সমুদ্র। বড় বড় ঢেউ আসছে উপকূলে। গার্ডওয়াল টপকে আছড়ে পড়ছে। আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় রেড অ্যালার্ট জারি করেছে। ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা অন্য চার জেলাতেও। সকালে ঝড়-বৃষ্টি না থাকলেও ফুঁসে ওঠা সমুদ্র ইঙ্গিত দিচ্ছিল দুর্যোগের।

আজ ষষ্ঠ দফার নির্বাচনে ভোটগ্রহণ করা হচ্ছে কাঁথি লোকসভা কেন্দ্রে। তাই সপ্তাহান্ত হলেও প্রশাসনের নির্দেশে দিঘা মোটের উপর জনশূন্য। হাতেগোনা কিছু পর্যটক জলোচ্ছ্বাস দেখতে ভিড় জমিয়েছেন সমুদ্রের ধারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আবহাওয়া বদলে যেতে শুরু করে। স্নানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। সমুদ্রের ধারে যেতেও বারণ করা হয়েছে। চলছে নজরদারি। তবুও দিঘায় থাকা হাতেগোনা উৎসাহী পর্যটক বিশালকার ঢেউ দেখতে ভিড় করেছেন সমুদ্রের ধারে।


```