Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

‌উৎসবেও কাঁটা ডেঙ্গি!‌ কলকাতার সব ওয়ার্ডে কিয়স্ক বসাল পুরসভা

দ্য ওয়াল ব্যুরো:‌ বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছেন, পুজোর পরও ডেঙ্গির বাড়বাড়ন্ত থাকবে। ঠাণ্ডা না পড়া পর্যন্ত ডেঙ্গি থেকে বাঁচতে মেনে চলতে হবে পুরসভার গাইড লাইন। পুরকর্তা এবং কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম আগেই জানিয়েছেন, ডেঙ্গি (Dengue) প্রতির

‌উৎসবেও কাঁটা ডেঙ্গি!‌ কলকাতার সব ওয়ার্ডে কিয়স্ক বসাল পুরসভা

শেষ আপডেট: 1 October 2022 07:19

দ্য ওয়াল ব্যুরো:‌ বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছেন, পুজোর পরও ডেঙ্গির বাড়বাড়ন্ত থাকবে। ঠাণ্ডা না পড়া পর্যন্ত ডেঙ্গি থেকে বাঁচতে মেনে চলতে হবে পুরসভার গাইড লাইন। পুরকর্তা এবং কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম আগেই জানিয়েছেন, ডেঙ্গি (Dengue) প্রতিরোধে একমাত্র পথ হল সচেতনতা। মানুষ সচেতন না হলে, ডেঙ্গি কমবে না। তাই পুজোর মধ্যে ডেঙ্গি সচেতনতা সর্বাধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে কলকাতার ১৪৪টি ওয়ার্ডে সচেতনতা কিয়স্ক তৈরি করা হয়েছে।

এই প্রথম পুজোয় (Durga Puja 2022) ডেঙ্গি সচেতনতায় কিয়স্ক তৈরি করা হয়েছে। এবং একটি অটো পুর এলাকায় ঘুরে ঘুরে ডেঙ্গি নিয়ে বার্তা প্রচার করছে। কলকাতা–সহ রাজ্যের বিভিন্ন জেলায় ডেঙ্গির সংক্রমণ দ্রুত বাড়ছে। এবং ভয় বাড়াচ্ছে উপসর্গহীন আক্রান্তরা। মৃত্যুও হয়েছে বহু মানুষের। এ বছর এ পর্যন্ত কলকাতায় দেড় হাজারেরও বেশি ডেঙ্গু আক্রান্তের খবর পাওয়া গেছে।

কলকাতা পুরসভা জানিয়েছে, সবকটা ওয়ার্ডেই কিয়স্ক তৈরি করা হয়েছে। ডেঙ্গি প্রতিরোধে মানুষের কী করা উচিত, সে সম্পর্কে লিফলেট বিলি করা হচ্ছে সেগুলি থেকে। যেসব জায়গায় পুজোর জন্য মানুষ বেশি ভিড় করেন, সে সব জায়গার পাশাপাশি, বিভিন্ন বাজারের সামনেও কিয়স্ক বসানো হয়েছে। ১১৫ নম্বর ওয়ার্ডে সম্প্রতি পরপর তিনজনের ডেঙ্গিতে মৃত্যুর খবর পাওয়া গেছে। তাই ওই ওয়ার্ডে টালিগঞ্জ করুণাময়ী ক্রসিংয়ে কিয়স্ক বসানো হয়েছে।

১০৭ নম্বর ওয়ার্ডে (কসবার কিছু অংশ) রাজডাঙ্গা বাজারের কাছে কিয়স্ক বসানো হয়েছে। ৭০ নম্বর ওয়ার্ডে (ভবানীপুরের কিছু অংশ), পদ্মপুকুর রোডে চারটি পুজো প্যান্ডেলের কাছাকাছি রয়েছে একটি কিয়স্ক। পুরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, মানুষ সচেতন না হলে ডেঙ্গি নিয়ন্ত্রণ সম্ভব নয়।

পুজোয় মণ্ডপে ঘুরে বেড়ান নিশ্চিন্তে, রাতভর মিলবে ট্রেন-বাস-মেট্রো! জানুন খুঁটিনাটি


```