Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির

আজ থেকে ৭০ শতাংশ দাম বাড়ল মদের! ভিড় ঠেকাতে ও আয় বাড়াতে 'করোনা ফি' চাপাল দিল্লি সরকার

দ্য ওয়াল ব্যুরো: বিশৃঙ্খলার ছবিটা স্পষ্ট ছিল গতকালই। যেন ঝাঁপ খোলারই অপেক্ষা ছিল। তার পরেই কার্যত ঝাঁপিয়ে পড়েন মদ্যপায়ী নাগরিকরা। এতদিন লকডাউনে যে নেশার জিনিস মেলেনি, তা সংগ্রহ করতে মানুষের বোপরোয়া আচরণ ছিল চোখে পড়ার মতো। কোথাও থিকথিকে ভি

আজ থেকে ৭০ শতাংশ দাম বাড়ল মদের! ভিড় ঠেকাতে ও আয় বাড়াতে 'করোনা ফি' চাপাল দিল্লি সরকার

শেষ আপডেট: 5 May 2020 02:22

দ্য ওয়াল ব্যুরো: বিশৃঙ্খলার ছবিটা স্পষ্ট ছিল গতকালই। যেন ঝাঁপ খোলারই অপেক্ষা ছিল। তার পরেই কার্যত ঝাঁপিয়ে পড়েন মদ্যপায়ী নাগরিকরা। এতদিন লকডাউনে যে নেশার জিনিস মেলেনি, তা সংগ্রহ করতে মানুষের বোপরোয়া আচরণ ছিল চোখে পড়ার মতো। কোথাও থিকথিকে ভিড়ে লাঠি চালাতে হল পুলিশকে, কোথাও বন্ধই করে দিতে হল মদের দোকানের ঝাঁপ। কোথাও আবার মানুষ রীতিমতো বাজি ফাটাতে লাগলেন মদ খাওয়ার আনন্দে। এই অবস্থায় মদের দাম বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল দিল্লি সরকার। একলাফে ৭০ শতাংশ দাম বাড়ানো হল রাজধানীতে। আজ, মঙ্গলবার থেকেই এই অতিরিক্ত ৭০ শতাংশ ‘স্পেশাল করোনা ফি’ বসানো হচ্ছে মদের দামে। এর ফলে মানুষের ভিড় একটু কমতে পারে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে বাড়বে সরকারের রেভিনিউ। জানা গেছে, মদের এমআরপি-র উপরেই এই ফি বসানো হচ্ছে। অর্থাৎ যে মদের দাম ১০০০ টাকা বলে লেখা রয়েছে, সেটাই এবার বিক্রি হবে ১৭০০ টাকায়। এমনিতেই করোনা আর লকডাউনের জেরে ব্যাপক ধাক্কা খেয়ে অর্থনীতি। এই অবস্থায় আবগারি দফতরের অতিরিক্ত রাজস্ব একটু হলেও জোয়ার আনতে পারে অর্থনীতিতে। তাই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মন্ত্রিসভার বৈঠকে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: কেন্দ্রীয় দলের এসকর্ট টিমে থাকা বিএসএফ জওয়ান করোনা পজিটিভ, সংক্রামিত গাড়ির চালকও

জানা গেছে, সোমবার মদের দোকানগুলির অবস্থা দেখে রীতিমতো উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মদ-সহ অন্যান্য দোকান খোলার ব্যাপারে অনেক শর্ত দিয়েছিল দিল্লি সরকার। কিন্তু মদের ক্ষেত্রে কোনও শর্তই মানতে চাননি ক্রেতারা। গায়ে গায়ে লেগে থাকা লাইন দেখা যায় এদিন। কেজরিওয়াল ঘোষণা করেন, নিয়ম না মানলে লকডাউনের ছাড় তুলে নিতে বাধ্য হবে দিল্লি সরকার।

Delhi News: Wine Shop In Delhi Closed After Long Queue Outside ...

সোমবার থেকেই ভারতে তৃতীয় দফার লকডাউন শুরু হয়েছে। এই সময়ে লকডাউনের মধ্যেই একাধিক ক্ষেত্রে ছাড় দেওয়া যেতে পারে বলে রাজ্যগুলিকে জানায় কেন্দ্র। তার মধ্যে রয়েছে মদের দোকানও। প্রায় ৪০ দিন পরে মদের দোকান খুলল। সঙ্গে সঙ্গে দেখা গেল সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে এক একটি দোকানে জড়ো হয়েছেন শয়ে শয়ে মানুষ। শুধু দিল্লি নয়, দেশের অনেক শহরেই দেখা গিয়েছে এই ছবি। বাদ নেই কলকতা-সহ বাংলার অন্যান্য শহরও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যে নির্দেশ দিয়েছে তাতে, , কনটেনমেন্ট জোনের বাইরে রেড, অরেঞ্জ ও গ্রিন জোনে সোমবার থেকে মদের দোকান খোলা যেতে পারে। তবে কোনও শপিং কমপ্লেক্স নয়, শুধুমাত্র এককভাবে (ওয়ান-স্ট্যান্ড) থাকা দোকানগুলোই খোলা যাবে। একই সঙ্গে বলা হয়েছিল সেখানে ক্রেতাদের লাইন দিতে হবে। দু’জন ক্রেতার মধ্যে কমপক্ষে দু’গজ বা ছ’ফুট দূরত্ব রাখতে হবে।

Many liquor shops in Delhi shut after crowd turns unruly, fail to ...

কিন্তু মদের দোকান খুলতেই দেখা গেল অবাক দৃশ্য। সংক্রমণের ভয় ভুলে, বিধিনিষেধের তোয়াক্কা না করে হুড়োহুড়ি করলেন ক্রেতারা। মদের দোকানের সামনে লম্বা লাইন সামলাতে গিয়ে নাভিশ্বাস অবস্থা হয় রাজধানীর পুলিশের। তাতেও সবটা সামলানো যায়নি। বেলা ১২টায় দোকান খোলার কথা ছিল। কিন্তু তার অনেক আগে থাকতেই শুরু হয় ভিড়। আর দোকান খোলার পরে শুরু হয় ঠেলাঠেলি। বেশ কয়েক জায়গায় কিছুক্ষণ পরেই মদের দোকান বন্ধ করে দিতে বাধ্য হয় প্রশাসন।

শুধু দিল্লি কেন, দক্ষিণের রাজ্য কর্নাটকেরও বিভিন্ন জেলায় দেখা গিয়েছে, দোকান খোলার আগেই লাইন পড়েছে। এমনকি দোকানের বাইরে রীতিমতো বাজি ফাটিয়ে সেলিব্রেশন চলছে। কর্নাটকের কোলারে একটা দোকানের সামনে দেখা যায়, হাতে বাজির প্যাকেট নিয়ে হাজির হয়েছেন অনেকে। তাঁদের বক্তব্য, মদের দোকান এতদিন পরে খোলায় আনন্দ ধরে রাখতে পারছেন না তাঁরা। তাই বাজি ফাটিয়ে সেলিব্রেশন করছেন। এই রাজ্যে একদিনে মদের বিক্রি হয়েছে ৪৫ কোটি টাকার ওপরে।

Delhi Imposes 70% 'Special Corona Fee' On Liquor

কলকাতারও একাধিক জায়গায় মদের দোকানের শাটার খুলতে না খুলতেই লাইনে দাঁড়িয়ে পড়েন শয়ে শয়ে মানুষ। তাঁদের মধ্যে দু’গজের দূরত্ব তো অনেক দূরের কথা দু’ইঞ্চিও ফাঁক নেই। একজনের ঘাড়ে আর একজন উঠে পড়ার মতো অবস্থা। কোনও কোনও জায়গায় লাঠি চালাতে হয়েছে পুলিশকে। দিল্লির প্রতিবেশী রাজ্য হরিয়ানায় এদিন মদের দোকান বন্ধ রয়েছে। কারণ জেলা আবগারি দফতর এখনও রাজ্য সরকারের থেকে কোনও নির্দেশ পায়নি। পাঞ্জাবেও এদিন মদের দোকান খোলেনি। উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে সকাল ১০ টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মদের দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। এদিন সকলে লখনউয়ের বিভিন্ন মদের দোকানের বাইরে দেখা যায় লম্বা লাইন। আবগারি দফতরের শীর্ষস্থানীয় অফিসাররা শহরের বিভিন্ন অংশে ঘুরে দেখেন, সামাজিক দূরত্ব মানা হচ্ছে কিনা। উত্তরপ্রদেশের গ্রামাঞ্চলে অবশ্য মদের দোকানের বাইরে লাইন দেখা যায়নি।

Many liquor shops in Delhi shut after crowd turns unruly, fail to ...

মধ্যপ্রদেশ সরকার জানিয়েছে, মঙ্গলবার থেকে মদের দোকান খুলবে। তবে ইন্দোর, ভোপাল বা উজ্জয়িনীর মতো যে সব এলাকায় করোনার প্রকোপ খুব বেশি, সেখানে মদের দোকান বন্ধই থাকবে। কর্নাটকে সকাল ন’টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে। অন্ধ্রপ্রদেশে মদের দোকান খোলা হয়েছে বটে কিন্তু মদের ওপরে বসানো হয়েছে বিপুল পরিমাণ কর। পুদুচেরি মদের দোকান খোলার ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি। হিমাচল প্রদেশ, ছত্তিসগড়, রাজস্থানে সোমবার থেকে মদের দোকান খুলেছে।

```