Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

গলার নলি কেটে খুন 'প্রেমিকা'র স্বামীকে, দেহ পুড়িয়ে নদীর ধারে ফেলে দিল 'বন্ধু'

দ্য ওয়াল ব্যুরো: 'প্রেমিকা'কে মদ খেয়ে নিয়মিত মারধর করত স্বামী। তাই কাগজ কাটার ছুরি দিয়ে তাঁকে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল 'বন্ধু'র বিরুদ্ধে (Man Slits Friend's Throat)। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে

গলার নলি কেটে খুন 'প্রেমিকা'র স্বামীকে, দেহ পুড়িয়ে নদীর ধারে ফেলে দিল 'বন্ধু'

শেষ আপডেট: 8 January 2023 07:02

দ্য ওয়াল ব্যুরো: 'প্রেমিকা'কে মদ খেয়ে নিয়মিত মারধর করত স্বামী। তাই কাগজ কাটার ছুরি দিয়ে তাঁকে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল 'বন্ধু'র বিরুদ্ধে (Man Slits Friend's Throat)। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে উত্তর দিল্লির ওয়াজিদাবাদ এলাকায় (Delhi murder)। অভিযুক্তের নাম মুনিসদ্দিন। পেশায় সে একজন প্লাম্বার। কাজের সূত্রেই ইলেকট্রিশিয়ান রশিদের সঙ্গে পরিচয় হয়েছিল তার। অল্প দিনেই বন্ধুত্ব তৈরি হয় দুজনের মধ্যে। পরস্পরের বাড়ি যাতায়াত শুরু হয়। রশিদের বাড়িতেই তার স্ত্রীর সঙ্গে আলাপ হয় মুনিসদ্দিনের। স্বামীর বন্ধুর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন রশিদের স্ত্রী। প্রেমিককে তিনি জানান, স্বামী নিয়মিত মদ খেয়ে এসে অত্যাচার করেন তাঁর উপর। গত ১০-১৫ দিন ধরেই রশিদকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য প্রেমিকের উপর চাপ দিচ্ছিলেন তিনি।

প্রেমিকার কথা রাখতে বন্ধুকে খুন করার পরিকল্পনা করে মুনিসদ্দিন। শুক্রবার রশিদকে নিয়ে রাম ঘাট এলাকায় যায় অভিযুক্ত। সেখানে দুজনেই মদ্যপান করে। এরপর নেশাগ্রস্থ অবস্থাতেই রশিদকে ছুরি দিয়ে কোপায় মুনিসদ্দিন। তারপর একটি কাগজ কাটার ছুরি দিয়ে রশিদের গলার নলি কেটে দেয় সে। তারপর দেহটি পুড়িয়ে দিয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় মুনিসদ্দিন।

রাম ঘাট এলাকায় একটি পোড়া মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পুলিশ। দেখা যায়, দেহটির ৯০% পুড়ে গেছে। মৃতদের পাশেই একটি ঝোপের মধ্যে থেকে কাগজ কাটার একটি ছুরি এবং দেশলাই বাক্স উদ্ধার করে পুলিশ। আশেপাশে শুকনো রক্তের ছাপও পাওয়া যায়। এরপরই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে মুনিসদ্দিনের সন্ধান পায় পুলিশ। তারপর ফাঁদ পেতে রোহিনী সেক্টর ১৬-র বাওয়ানা রোড এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।'

দ্বিতীয় সন্তানও মেয়েই হল! রাগের চোটে এ কী করলেন মা


```