Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

বারাসত, বনগাঁ রুটে রেল কবে সাবালক হবে, প্রশ্ন ক্ষুব্ধ যাত্রীদের

ক্ষুব্ধ নিত্যযাত্রীদের কথায়, দমদম-মাঝেরহাট রুটের ট্রেনগুলি যেন ছাগলের তৃতীয় সন্তান। দেখার কেউ নেই। মালগাড়ি-সহ বাকি সব ট্রেন পাশ করানোর পর এগুলিকে ছাড়া হয়।

বারাসত, বনগাঁ রুটে রেল কবে সাবালক হবে, প্রশ্ন ক্ষুব্ধ যাত্রীদের

ফাইল ছবি।

শেষ আপডেট: 21 February 2025 13:48

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব রেলের অন্যতম আরও রুট হল শিয়ালদহ উওর। শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-বারাসত, শিয়ালদহ- হাসনাবাদ, শিয়ালদহ- দত্তপুকর, শিয়ালদহ- গোবরডাঙ্গা। সারাদিনের সংশ্লিষ্ট রুটগুলিতে (Barasat-Bangaon Route) শতাধিক লোকাল ট্রেনে (train) কয়েক লক্ষ যাত্রী যাতায়াত করেন। 

রেল যাত্রীদের অভিযোগ, যবে থেকে রেলের তরফে সময়ে ট্রেন চালানোর জন্য লাইনে সংস্কার করার কথা জানানো হয়েছে, তখন থেকেই সংশ্লিষ্ট রুটে (Barasat-Bangaon Route)সময়ে লোকাল ট্রেন চলার বিষয়টি যেন সোনার পাথরবাটি হয়ে দাঁড়িয়েছে!

প্রতিদিনের মতো শুক্রবার ও অফিস টাইমে সংশ্লিষ্ট রুটের প্রায় সব ট্রেনই সময়ের থেকে অন্তত ২০ থেকে ২৫ মিনিট দেরিতে চলছে। যাত্রীদের কথায়, বারাসত স্টেশন  ঢোকার ও বেরোনোর আগে সিগনালের পাঁচ মিনিট দাঁড় করিয়ে রাখা হয়। একইভাবে দমদম স্টেশনের ক্ষেত্রেও ঢোকার ও বেরোনোর আগে সিগনালে ট্রেনকে দাঁড় করিয়ে রাখা হয় বলে অভিযোগ। শিয়ালদহে ট্রেন ঢোকার আগেও তথৈবচ হাল!

শিয়ালদহ স্টেশনের কয়েকটি প্লাটফর্ম সম্প্রসারণ, দমদমে ইন্টারলকিং এর কাজের জন্য গত বছর এপ্রিলের পর থেকে তিন দফায় অন্তত ৫০ দিন সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল বন্ধ রেখেছিল রেল। সে সময় রেলের কর্তারা দাবি করেছিলেন, এর পর থেকে সমস্ত লোকাল ট্রেনই সময়ে চলবে। যাত্রীদের কথায়, "কোথায় কী! গত বছর শেষ হয়ে নতুন বছরেরও দু'মাস শেষ হতে চলল! সময়ে ট্রেন চলা তো দূরে থাক, নিত্যদিন লেট করা যেন রেলের নিয়ম হয়ে দাঁড়িয়েছে।"

শিয়ালদহ উত্তর শাখা থেকে সরাসরি দক্ষিণ শাখায় যাওয়ার ব্যবস্থাও রয়েছে। এক্ষেত্রে শিয়ালদহ জংশনে ঢুকতে হয় না যাত্রীদের। বিধাননগর স্টেশন থেকে স্যার গুরুদাস হল্ট স্টেশন হয়ে পার্ক সার্কাস, বালিগঞ্জ হয়ে দক্ষিণ শাখায় ঢোকার জন্য রেলের তরফে একাধিক ট্রেনও চালানো হয়। মধ্যমগ্রাম-মাঝেরহাট, বনগাঁ-মাঝেরহাট, নৈহাটি-মাঝেরহাট-সহ সারাদিনে বহু বেশ কয়েকটি ট্রেন চলে। এই ট্রেনগুলি যেহেতু শিয়ালদহ স্টেশন ঢোকে না, বিধাননগর থেকে সরাসরি শিয়ালদহ দক্ষিণ শাখায় প্রবেশ করে ফলে যাত্রা পথের সময়ও অনেকখানি লাঘব হয়। সে কারণে এই ট্রেনগুলোতে ভিড়ও হয় চোখে পড়ার মতো। অথচ এই রুটের ট্রেন গুলিকেই বিভিন্ন ষ্টেশনের আগে ও পরে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হয় বলে যাত্রীদের অভিযোগ। 

ক্ষুব্ধ নিত্যযাত্রীদের কথায়, দমদম-মাঝেরহাট রুটের ট্রেনগুলি যেন ছাগলের তৃতীয় সন্তান। দেখার কেউ নেই। মালগাড়ি-সহ বাকি সব ট্রেন পাশ করানোর পর এগুলিকে ছাড়া হয়। শুক্রবার মধ্যমগ্রাম-মাঝেরহাট ট্রেনের কথা যদি ধরা হয়, এটি সকাল ১০ঃ৩৫ মিনিটে মধ্যমগ্রাম থেকে ছেড়ে ১১ঃ৪৭ মিনিটে মাঝেরহাটে পৌঁছানোর কথা। অথচ এদিন এই ট্রেনটি মধ্যমগ্রাম থেকে নির্ধারিত সময়ের প্রায় ২৫ মিনিট পর ছাড়ে। এই ট্রেনটি বালিগঞ্জে ঢোকার কথা ১১:২৮ মিনিটে। বিভিন্ন স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে তা পৌঁছল ১২টা ২২ মিনিটে। অর্থাৎ নির্ধারিত সময়ের প্রায় এক ঘন্টা দেরিতে।

যাত্রীদের কথায়, দেরিতে ট্রেন চলা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বারবার রেলকে জানিয়েও সমস্যার সুরাহা হচ্ছে না। এ বিষয়ে রেলের অবশ্য কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।


```