Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

কোভিডের বুস্টার শট আসছে আগামী বছরের শুরুতেই, বললেন আদার পুনাওয়ালা

দ্য ওয়াল ব্যুরো : কোভিড ভ্যাকসিন (Covid Vaccine) দেওয়ার ক্ষেত্রে নতুন মাইলস্টোন তৈরি করল ভারত। সম্প্রতি ভারতে টিকা নেওয়া মানুষের সংখ্যা পেরিয়েছে ১০০ কোটি। সেই উপলক্ষে সেরাম ইনস্টিটিউটের প্রধান আদার পুনাওয়ালা বলেন, আগামী দু'মাসে ভারত আরও কয়ে

কোভিডের বুস্টার শট আসছে আগামী বছরের শুরুতেই, বললেন আদার পুনাওয়ালা

শেষ আপডেট: 21 October 2021 12:34

দ্য ওয়াল ব্যুরো : কোভিড ভ্যাকসিন (Covid Vaccine) দেওয়ার ক্ষেত্রে নতুন মাইলস্টোন তৈরি করল ভারত। সম্প্রতি ভারতে টিকা নেওয়া মানুষের সংখ্যা পেরিয়েছে ১০০ কোটি। সেই উপলক্ষে সেরাম ইনস্টিটিউটের প্রধান আদার পুনাওয়ালা বলেন, আগামী দু'মাসে ভারত আরও কয়েকটি মাইলফলক অতিক্রম করবে। সেই সঙ্গে কোভিশিল্ড টিকা নির্মাতা সেরাম ইনস্টিটিউটের প্রধান আদার পুনাওয়ালা জানান, কোভিডের একটি বুস্টার ডোজ আসতে পারে আগামী বছরের শুরুতেই। তিনি বলেন, "বুস্টার শট যথেষ্ট সংখ্যায় পাওয়া যাবে। যাঁদের প্রয়োজন, তাঁরা অবশ্যই তৃতীয় ডোজ নিতে পারবেন।" পরে পুনাওয়ালা বলেন, "নীতিগত ও মানবিক কারণে আমরা চাই, সারা বিশ্বের মানুষকে ভ্যাকসিন দিতে। বিশেষত আফ্রিকায় ভ্যাকসিন পৌঁছে দেওয়ার ওপরে বেশি জোর দিতে হবে।" এখনও পর্যন্ত আফ্রিকা মহাদেশের মাত্র তিন শতাংশ মানুষ ভ্যাকসিন নিয়েছেন। অন্য একটি প্রসঙ্গে পুনাওয়ালা বলেন, "ভ্যাকসিনের উৎপাদন এখন যে হারে বৃদ্ধি পাচ্ছে, তাতে বলা যায়, ভারতে এখন যাঁরা একটি ডোজ নিয়েছেন, তাঁরা এবছরের মধ্যেই দ্বিতীয় ডোজটিও পেয়ে যাবেন।" বৃহস্পতিবার জানা যায়, গত ১৬ জানুয়ারি দেশে করোনার টিকাকরণ পর্ব শুরু হওয়ার পর থেকে গতকাল ২০ সেপ্টেম্বর অবধি দেশে টিকাকরণ হয়েছে ১০০ কোটি। টিকা দানে ভারতের সাফল্য তুলে ধরতে আজই লালকেল্লায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া সকাল থেকেই টুইটের পর টুইট করে দেশের গবেষক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও কোভিড-যোদ্ধাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন। টুইট করে মোদীকে শুভেচ্ছা জানাচ্ছেন বিজেপি নেতা -নেত্রীরা। বেশ কিছু দেশও ভারতের সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছে। মিলিয়ে মোদী বন্দনায় মেতেছে বিজেপি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যাণ বলছে, গত ৬ অগস্টের মধ্যে ৫০ কোটি টিকাকরণ শেষ হয়েছিল দেশে। তারপর ৭৬ দিনের মধ্যে ১০০ কোটির লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। গত সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১তম জন্মদিনের দিনেই টিকাকরণে নজির গড়েছিল ভারত। একদিনে আড়াই কোটির লক্ষ্যমাত্রা পূরণ হয়েছিল। কো-উইন পোর্টালের তথ্য বলছে, এই দশ মাসে ১০০ কোটি মানুষকে টিকার অন্তত ফার্স্ট ডোজ দেওয়া শেষ হয়েছে। গতকাল রাত ১১টা অবধি কোউইনের ডেটা বলছে মোট ৯৯.৭ কোটি টিকাকরণ হয়েছে ভারতে। এর মধ্যে ৭৫ শতাংশ প্রাপ্তবয়স্ক টিকার ফার্স্ট ডোজ ও ৩১ শতাংশ দুটি ডোজই পেয়েছেন। দেশে টিকাকরণে বিপুল সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন, "ভারত ইতিহাস তৈরি করল। বিজ্ঞানের জয় দেখলাম আমরা। ১৩০ কোটি দেশবাসীর সম্মিলিত প্রয়াস ও একতায় ১০০ কোটি টিকাকরণের লক্ষ্যমাত্রা পূর্ণ হল। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং এই বিশাল কর্মযজ্ঞে সামিল সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।"

```