Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

তোমার বাবা-মায়ের মাথাব্যথা না থাকলেও আমাদের আছে! 'স্টান্টবাজ' ইউটিউবারের বাইক কেড়ে নিল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: পেশায় ইউটিউবার। নেশা, সোশ্যাল মিডিয়ায় লাইক কুড়ানো। তা করতে গিয়েই এমন কাণ্ড ঘটাচ্ছিলেন যুবক, যে পথচলতি লোকজন ঘাবড়ে যাচ্ছিলেন। এমনকী, রাতবিরেতে তাঁকে বাইক নিয়ে স্টান্ট (Bike stunt) করতে দেখে পুলিশকর্মীরা পর্যন্ত ভয় পেয়ে গিয়ে

তোমার বাবা-মায়ের মাথাব্যথা না থাকলেও আমাদের আছে! 'স্টান্টবাজ' ইউটিউবারের বাইক কেড়ে নিল পুলিশ

শেষ আপডেট: 24 May 2023 13:04

দ্য ওয়াল ব্যুরো: পেশায় ইউটিউবার। নেশা, সোশ্যাল মিডিয়ায় লাইক কুড়ানো। তা করতে গিয়েই এমন কাণ্ড ঘটাচ্ছিলেন যুবক, যে পথচলতি লোকজন ঘাবড়ে যাচ্ছিলেন। এমনকী, রাতবিরেতে তাঁকে বাইক নিয়ে স্টান্ট (Bike stunt) করতে দেখে পুলিশকর্মীরা পর্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন। এরপরেই ওই ইউটিউবারের বাইক বাজেয়াপ্ত করল পুলিশ (Cops Seize YouTuber's Bike)। সঙ্গে ওই যুবককে জানাল, তাঁর বাবা-মায়ের দুশ্চিন্তা না থাকতে পারে, তবে ওঁদের রয়েছে।

ঘটনাটি উত্তরপ্রদেশের গৌতমপল্লী এলাকার। জানা গেছে, মঙ্গলবার রাতে রাস্তায় বাইক নিয়ে নানারকম স্টান্ট দেখিয়ে বেড়াচ্ছিল ওই ইউটিবার তরুণ। বিপজ্জনক সেইসব স্টান্ট দেখে ভয়ে শিউরে উঠছিলেন রাস্তার লোকজন। এমনকী, রাস্তায় কর্তব্যরত পুলিশকর্মীরাও আঁতকে উঠেছিলেন।

এরপরেই তাঁরা ওই যুবককে দাঁড় করান।

তাঁকে ডেকে এনে এই ধরনের স্টান্ট দেখানোর সম্ভাব্য বিপদ সম্পর্কে সচেতন করেন (Cops Seize YouTuber's Bike)।

তারপরেই ওই যুবকের বাইকটি বাজেয়াপ্ত করা হয়। গৌতমপল্লীর ইন্সপেক্টর সুধীর কুমার জানিয়েছেন, 'হতেই পারে, তোমার বাবা-ম্মায়ের কোনও মাথাব্যথা নেই, তবে আমরা চিন্তিত।'

https://twitter.com/ANINewsUP/status/1661212463600377857?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1661212463600377857%7Ctwgr%5E3b789529060be415570eb9154ffe7277a534a172%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fwe-are-worried-for-you-up-cops-seize-youtubers-bike-for-performing-stunts-4062120

সাম্প্রতিককালে তরুণ-তরুণীদের এই ধরনের একাধিক বাইক স্টান্টের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁদের বেশিরভাগেরই মাথায় হেলমেট কিংবা অন্য কোনও সুরক্ষা দেওয়ার জিনিস ছিল না। এবং প্রায় প্রত্যেক ক্ষেত্রেই দেখা গিয়েছিল, সোশ্যাল মিডিয়ায় রিলস বানানোর লোভেই এমন দুঃসাহসিক কাজ করছেন তাঁরা।

গত ১ মার্চ মুম্বই পুলিশ এরকমই একটি বাইক স্টান্টের ঘটনায় ৩ তরুণীকে গ্রেফতার করেছিল। জানা গিয়েছিল, একই বাইকে ৩জন উঠেছিলেন, কারওরই মাথায় হেলমেট ছিল না। মাঝে বসে একজন বাইক চালাচ্ছিলেন, বাকিরা উঠে দাঁড়িয়ে কেরামতি দেখাচ্ছিলেন। এমনকী, চলন্ত বাইক থেকেই ভিডিও রেকর্ড করছিলেন একজন।

তৃতীয় স্থানে দুই সহপাঠী শ্রেয়া-অনসূয়া, উচ্চমাধ্যমিকে বালুরঘাটের স্কুলের নজরকাড়া ফল


```