Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

দিল্লির কোর্টে আইনজীবীদের সঙ্গে মারপিট, জ্বলল পুলিশের গাড়ি, ফিরল হাওড়ার স্মৃতি

দ্য ওয়াল ব্যুরো : গাড়ি পার্ক করা নিয়ে অশান্তি। হাতাহাতিতে জড়িয়ে পড়লেন আইনজীবী ও পুলিশরা। আহত হলেন বেশ কয়েকজন। জ্বালিয়ে দেওয়া হল পুলিশের গাড়ি। কয়েক মাস আগে একইভাবে গাড়ি পার্ক করা নিয়ে অশান্তি হয়েছিল হাওড়া কোর্টে। দিনভর বিক্ষোভ দেখিয়েছিলেন আই

দিল্লির কোর্টে আইনজীবীদের সঙ্গে মারপিট, জ্বলল পুলিশের গাড়ি, ফিরল হাওড়ার স্মৃতি

শেষ আপডেট: 2 November 2019 11:07

দ্য ওয়াল ব্যুরো : গাড়ি পার্ক করা নিয়ে অশান্তি। হাতাহাতিতে জড়িয়ে পড়লেন আইনজীবী ও পুলিশরা। আহত হলেন বেশ কয়েকজন। জ্বালিয়ে দেওয়া হল পুলিশের গাড়ি। কয়েক মাস আগে একইভাবে গাড়ি পার্ক করা নিয়ে অশান্তি হয়েছিল হাওড়া কোর্টে। দিনভর বিক্ষোভ দেখিয়েছিলেন আইনজীবীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছিল। সেই স্মৃতি ফিরল দিল্লিতে। এদিন বিকালে এক আইনজীবী গাড়ি পার্ক করা নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পুলিশ তাঁকে হেপাজতে নিতে চেষ্টা করে। কয়েকজন আইনজীবী তাঁকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে আনার চেষ্টা করতে থাকেন। আইনজীবীদের অভিযোগ, তাঁদের হটানোর জন্য পুলিশ গুলি চালায়। তখনই একটি গাড়িতে আগুন দেয় উত্তেজিত জনতা। ১০ টি দমকলের গাড়ি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একটি সূত্রে খবর, গুলিতে এক আইনজীবী আহত হয়েছেন। তাঁকে সেন্ট স্টিফেনস হসপিটালে ভর্তি করা হয়েছে। এক সাংবাদিকও মার খেয়েছেন। আইনজীবীরা কোর্ট চত্বরে ব্যারিকেড করে রাখেন। ফলে পুলিশ ও সাংবাদিকরা আদালতে ঢুকতে পারছিলেন না। বাইরে থেকে দুষ্কৃতীরা যাতে কোর্ট চত্বরে ঢুকে যাতে গোলমাল না বাধাতে পারে, সেজন্য পুলিশ কয়েকটি গেট বন্ধ করে দেয়। তাতে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। তিস হাজারি কোর্টে পুলিশের ‘বাড়াবাড়ির’ বিরুদ্ধে দিল্লির প্রতিটি জেলা আদালতে সোমবার কর্মবিরতি পালন করবেন আইনজীবীরা। দিল্লিতে যত গাড়ি চলে তার তুলনায় পার্কিং করার জায়গা খুবই কম। কিছুদিন আগে সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে, রাজধানীতে পার্কিং স্পেসের সমস্যা খুবই গুরুতর। গত কয়েক বছরে রাজধানীর নানা জায়গায় মাল্টি লেভেল পার্কিং স্পেস নির্মাণ করা হয়েছে। কিন্তু তাতেও গাড়ি রাখার সমস্যা বিশেষ কমেনি।

```