Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

রাজ্যপালের কোনও কাজ নেই, যাঁরা কাশ্মীরের রাজ্যপাল হন শুধু মদ খান আর গল্ফ খেলেন! বিতর্কিত মন্তব্য গোয়ার রাজ্যপালের

দ্য ওয়াল ব্যুরো: বিতর্ক পিছু ছাড়ছে না সত্যপাল মালিকের। কাশ্মীরে রাজ্যপাল থাকাকালীন তাঁর একাধিক মন্তব্য নিয়ে বেজায় অস্বস্তিতে পড়ে গিয়েছিল কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার। এ বার আরও বেফাঁস কথা বললেন তিনি। সত্যপাল এখন গোয়ার রাজ্যপাল। একটি অনু

রাজ্যপালের কোনও কাজ নেই, যাঁরা কাশ্মীরের রাজ্যপাল হন শুধু মদ খান আর গল্ফ খেলেন! বিতর্কিত মন্তব্য গোয়ার রাজ্যপালের

শেষ আপডেট: 15 March 2020 17:11

দ্য ওয়াল ব্যুরো: বিতর্ক পিছু ছাড়ছে না সত্যপাল মালিকের। কাশ্মীরে রাজ্যপাল থাকাকালীন তাঁর একাধিক মন্তব্য নিয়ে বেজায় অস্বস্তিতে পড়ে গিয়েছিল কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার। এ বার আরও বেফাঁস কথা বললেন তিনি। সত্যপাল এখন গোয়ার রাজ্যপাল। একটি অনুষ্ঠানে বক্তৃতা প্রসঙ্গে রবিবার তিনি বলেন, “রাজ্যপালের কোনও কাজ থাকে না। কাশ্মীরা যাঁরা রাজ্যপাল হন তাঁরা শুধু মদ খান আর গল্ফ ফেলেন। আর বাকি জায়গার রাজ্যপালদের আরও কাজ থাকে না। তাঁরা কোনও ঝগড়াতেও পড়তে চান না”। এ কথা বলে, সত্যপাল ব্যাখ্যা করতে শুরু করেন তিনি কতটা ব্যতিক্রমী। বিহারে যখন ছিলেন তখন শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি দমন ও সংস্কারের জন্য কতটা উদ্যোগী হয়েছিল। শুনুন রাজ্যপালের বক্তব্য। https://twitter.com/ANINewsUP/status/1239228379355897857 গোয়ার রাজ্যপালের এই মন্তব্য নিয়ে দেশের আর কোনও রাজ্যপাল অবশ্য কোনও মন্তব্য করেননি। তবে কংগ্রেসের এক নেতা বলেন, সত্যপাল বিজেপির নিয়োগ করা রাজ্যপালদেরও অপমান করছেন। কে বলেছে, রাজ্যপালদের কাজ নেই। তাঁরা কোনও বিবাদে জড়াতে চান না। কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়দের দেখে কি মনে হবে ওঁদের কাজ নেই। তৃণমূলের এক নেতাও টিপ্পনি কেটে বলেন, কে বলেছে ওঁদের কাজ নেই। সর্বদা কাঠি করাই কাজ। আগে রাজভবনের ভূমিকা এমন ছিল না। কিন্তু বিজেপি জমানায় রাজ্যপালদের সব রাজনৈতিক অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠানো হচ্ছে। যেখানে যেখানে বিরোধীরা ক্ষমতায় রয়েছে সেখানে শুধু সরকারকে বিরক্ত করে যাওয়াই চব্বিশ ঘন্টার কাজ ওঁদের।

```