Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

নোটবন্দিতে বিপুল লাভ অমিত শাহের, নতুন অভিযোগ কংগ্রেসের

দ্য ওয়াল ব্যুরো : বহু জায়গায় আদর্শ আচরণবিধি লঙ্ঘন করছে বিজেপি। নির্বাচন কমিশনকে বার বার জানানো সত্ত্বেও ব্যবস্থা নিচ্ছে না। এই বলে মঙ্গলবার সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধেই অভিযোগ করল কংগ্রেস। সেই সঙ্গে একটি ভিডিও দেখিয়ে তারা দাবি করেছে, ন

নোটবন্দিতে বিপুল লাভ অমিত শাহের, নতুন অভিযোগ কংগ্রেসের

শেষ আপডেট: 9 April 2019 12:18

দ্য ওয়াল ব্যুরো : বহু জায়গায় আদর্শ আচরণবিধি লঙ্ঘন করছে বিজেপি। নির্বাচন কমিশনকে বার বার জানানো সত্ত্বেও ব্যবস্থা নিচ্ছে না। এই বলে মঙ্গলবার সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধেই অভিযোগ করল কংগ্রেস। সেই সঙ্গে একটি ভিডিও দেখিয়ে তারা দাবি করেছে, নোটবন্দি নিয়ে যে দুর্নীতি হয়েছিল, এতে আছে তার প্রমাণ। কংগ্রেস নেতা কপিল সিব্বল বলেন, নোটবন্দির পরে সরকারের বিভিন্ন দফতর থেকে অফিসারদের নিয়ে একটি টিম তৈরি করা হয়েছিল। তার নেতৃত্বে ছিলেন বিজেপির সভাপতি অমিত শাহ। সেই টিম বিভিন্ন মন্ত্রক ও বাণিজ্যিক সংস্থার নোট এনেছিল হিন্ডন বিমান ঘাঁটিতে। সেখান থেকে রিজার্ভ ব্যাঙ্কে নিয়ে যাওয়া হয়েছিল বদলানোর জন্য। তার জন্য ৩৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত চার্জ নেওয়া হয়েছে। কপিল সিব্বলের দাবি, ভারতের ইতিহাসে সবচেয়ে বড় কেলেংকারির নাম নোটবন্দি। দুঃখজনক ব্যাপার হল, আমাদের এজেন্সিগুলি কেবল বিরোধীদের ব্যাপারে তদন্ত করে। সরকার পক্ষের কারও বিরুদ্ধে তদন্ত করে না। এই ধরনের অনেক ভিডিও আমাদের হাতে আছে। কিন্তু তা নিয়ে কোনও তদন্ত হয়নি। কেউই তদন্ত করেনি। এমনকী নির্বাচন কমিশনও এই নিয়ে মাথা ঘামায়নি। তাঁর কথায়, নির্বাচন কমিশনের কাছে আমরা অনেক অভিযোগ করেছি। তারা ব্যবস্থা নেয়নি। আমরা কোর্টে যেতে পারতাম। কিন্তু আমাদের হাতে অত সময় নেই। গত একমাস ধরে বিরোধীদের অফিসে ও বাড়িতে নিয়মিত তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর। গত মাসে কর্ণাটকে কংগ্রেস এবং জেডি ইউয়ের সঙ্গে যুক্ত অনেক নেতার বাড়িতে তল্লাশি চালানো হয়। সম্প্রতি মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী কমল নাথের ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি চালিয়েছে আয়কর দফতর। বিরোধীদের অভিযোগ, ভোটের আগে তাঁদের বিরুদ্ধে আয়কর দফতরকে কাজে লাগাচ্ছেন মোদী। নির্বাচন কমিশনের কাছে এসম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন আয়কর ও রাজস্ব দফতরের কর্তারা।

```