Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

চাকরিতে সংরক্ষণ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারপিট

দ্য ওয়াল ব্যুরো : চাকরিতে সংরক্ষণ নিয়ে ফের ধুন্ধুমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কোটাবিরোধীদের ওপরে ঝাঁপিয়ে পড়ল আর একদল ছাত্র। অভিযোগ, তারা ছাত্রলিগের সমর্থক। বর্তমানে বাংলাদেশে সরকারি চাকরির ৫৬ শতাংশই নানা কোটায় সংরক্ষিত। এই নিয়ে বহুদিন ধরেই নান

চাকরিতে সংরক্ষণ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারপিট

শেষ আপডেট: 30 June 2018 10:24

দ্য ওয়াল ব্যুরো : চাকরিতে সংরক্ষণ নিয়ে ফের ধুন্ধুমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কোটাবিরোধীদের ওপরে ঝাঁপিয়ে পড়ল আর একদল ছাত্র। অভিযোগ, তারা ছাত্রলিগের সমর্থক। বর্তমানে বাংলাদেশে সরকারি চাকরির ৫৬ শতাংশই নানা কোটায় সংরক্ষিত। এই নিয়ে বহুদিন ধরেই নানা মহল থেকে প্রতিবাদ জানানো হয়েছে। কয়েক মাস আগে আন্দোলনের মুখে সরকার প্রতিশ্রুতি দেয়, কোটার বিষয়টি খতিয়ে দেখা হবে। তাও কোটাবিরোধীদের একাংশ আন্দোলন চালিয়ে যাচ্ছে। শনিবার বেলা পৌনে ১১ টা নাগাদ কোটাবিরোধী ছাত্রদের সংঠন 'ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ'-এর তরফে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাংবাদিক বৈঠকের আয়োজন করে।  সেখানে উপস্থিত ছিলেন পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান ও নুরুল হক নূর। সাংবাদিক বৈঠক শুরুর আগেই ছাত্রলিগের একদল নেতা-কর্মী তাঁদের ওপরে হামলা চালিয়েছেন বলে অভিযোগ।  ঘন্টাখানেক পরে পরিষদের আর এক নেতা গ্রন্থাগার থেকে বার হলে তাঁকেও মারধর করা হয়। ছাত্রলিগের নেতারা কেউ এসম্পর্কে মন্তব্য করেননি।

```