Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

বিছানা থেকে উধাও দেড় বছরের শিশু, বাঁকুড়ার গ্রামে আতঙ্ক

“মাঝরাতে ঘুম ভেঙে মেয়েকে দুধ খাইয়ে আবার ঘুম পাড়িয়েছিলাম,” কান্নারত কণ্ঠে বলছেন মুন্নি বাউরি। 

বিছানা থেকে উধাও দেড় বছরের শিশু, বাঁকুড়ার গ্রামে আতঙ্ক

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 24 July 2025 16:23

দ্য ওয়াল ব্যুরো: বিছানায় মা-বাবার পাশ থেকে হঠাৎই রহস্যজনক ভাবে উধাও দেড় বছরের এক শিশু কন্যা। বৃহস্পতিবার ভোরে বাঁকুড়া (Bankura) সদর থানার সানবাঁধা গ্রাম পঞ্চায়েতের বগা গ্রামে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। ইতিমধ্যেই নিখোঁজ শিশুটির খোঁজে নেমেছে পুলিশ। তল্লাশিতে নামানো হয়েছে পুলিশ কুকুরও।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিনমজুর প্রশান্ত বাউরি ও তাঁর স্ত্রী মুন্নি বাউরি তাঁদের তিন সন্তানকে নিয়ে মাটির ঘরে মেঝেতেই ঘুমোচ্ছিলেন। খাট ছিল না ঘরে। ঘরের এক ধারে মা মুন্নি, অপর ধারে বাবা প্রশান্ত, আর মাঝখানে ছিল তাঁদের দুই মেয়ে ও এক ছেলে। মাঝরাতে ঘুম ভেঙে মা দেখতে পান, তাঁদের কনিষ্ঠ কন্যা, মাত্র দেড় বছরের শিশুটি আর বিছানায় নেই!

“মাঝরাতে ঘুম ভেঙে মেয়েকে দুধ খাইয়ে আবার ঘুম পাড়িয়েছিলাম,” কান্নারত কণ্ঠে বলছেন মুন্নি বাউরি। খানিক থেমে যোগ করেছেন, “সকালে দেখি, সে নেই! কার সঙ্গে শত্রুতা ছিল আমাদের?”

দম্পতির দাবি, প্রবল গরম ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বাধ্য হয়েই রাতে দরজা খোলা রেখেই শুয়েছিলেন তাঁরা। সেই সুযোগেই কেউ তাঁদের শিশুকন্যাকে তুলে নিয়ে যেতে পারে বলে অনুমান করছেন প্রশান্ত। ভোর রাতে মহিলার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন এবং সঙ্গে সঙ্গে খোঁজাখুঁজি শুরু হয়। খবর দেওয়া হয় পুলিশে।

জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “নিখোঁজ শিশুর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। আশা করা যাচ্ছে, দ্রুতই শিশুটির সন্ধান মিলবে।”

গ্রামে এখনও থমথমে পরিবেশ। পুলিশের একাধিক দল তদন্তে নেমেছে। শিশুটির খোঁজে লাগাতার তল্লাশি চলছে বনজঙ্গল ও বাড়ির আশপাশের এলাকায়। আনা হয়েছে পুলিশ কুকুরও।


```