Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

বাংলাদেশের হাই কমিশনারের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, ইউনুসকে শুভেচ্ছা বার্তা মমতার

কলকাতায় বাংলাদেশ উপ দূতাবাস জানিয়েছে, বৈঠকে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বাংলাদেশের জনগণের ঐতিহ্যগত সম্পর্ক সুদৃঢ় করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশের হাই কমিশনারের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, ইউনুসকে শুভেচ্ছা বার্তা মমতার

শেষ আপডেট: 23 June 2025 20:04

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সোমবার নবান্নে সাক্ষাৎ করলেন বাংলাদেশের নবনিযুক্ত হাই কমিশনার 
রিয়াজ হামিদুল্লাহ। কলকাতায় বাংলাদেশ উপ দূতাবাস জানিয়েছে, বৈঠকে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বাংলাদেশের জনগণের ঐতিহ্যগত সম্পর্ক সুদৃঢ় করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।  

উপ দূতাবাস আরও জানিয়েছে, অত্যন্ত উষ্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত সৌজন্য বৈঠকে মুখ্যমন্ত্রী তাঁর পক্ষ হতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনুস ও বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা প্রেরণ করার জন্য হাইকমিশনারকে অনুরোধ জানান।

রিয়াজ হামিদুল্লাহ সম্প্রতি দিল্লিতে  বাংলাদেশের হাই কমিশনার হিসাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেন

এটি ছিল ভারতের কোনও মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনারের প্রথম সৌজন্য সাক্ষাৎ।

সাক্ষাৎ কালে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মানুষের মধ্যে যে চিরায়ত ভাষাগত, সাংস্কৃতিক ও অভিন্ন মূল্যবোধকেন্দ্রিক আত্মিক সম্পর্ক রয়েছে, তা অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের উর্ধ্বে বলে উল্লেখ করেন। তিনি ভবিষ্যৎ বাংলাদেশের সঙ্গে তাঁর যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


```