Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

মুখ্যমন্ত্রীর পরিবারের বিয়ে কার্শিয়ংয়ে, পাহাড়ের মেয়েকে বাড়ির বৌমা করে আনছেন দিদি

বিয়েতে বরযাত্রীর সংখ্যা থাকবে একেবারে হাতেগোনা। যেতে পারেন ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস।

মুখ্যমন্ত্রীর পরিবারের বিয়ে কার্শিয়ংয়ে, পাহাড়ের মেয়েকে বাড়ির বৌমা করে আনছেন দিদি

শেষ আপডেট: 16 November 2023 08:48

দ্য ওয়াল ব্যুরো: গত বছর মার্চ মাসের শেষে দার্জিলিং সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেবার প্রশাসনিক বৈঠকের পাশাপাশি দার্জিলিংয়ে জনসভাও ছিল। সেই মঞ্চে তিনি বলেছিলেন, “আমাদের পরিবারের একজনকে বিয়ে দিচ্ছি। পাহাড়ের মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে। ওকে বাড়ির বৌমা করে নিয়ে যাব। আপনাদের বাড়ি এখন আমারও বাড়ি।”

বন্দ্যোপাধ্যায় পরিবারের কার বিয়ে হচ্ছে তা নিয়ে তখন কৌতূহল তৈরি হয়েছিল। কৌতূহল তৈরি হয়েছিল সেই ‘পাহাড়ের মেয়েকে’ নিয়েও। এতদিনে তা পরিষ্কার হল। ডিসেম্বরের ৬ তারিখে বন্দ্যোপাধ্যায় পরিবারের ছেলের সঙ্গে কার্শিয়ংয়ের মেয়ের বিয়ে হবে।

পাত্র হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছেলে আবেশ বন্দ্যোপাধ্যায়। কার্তিকবাবুর পারিবারিক সূত্রে খবর, আবেশ কেপিসি হাসপাতাল ও মেডিকেল কলেজে ডাক্তারি পড়েছেন। সেই সময়ে তাঁর এক সহপাঠীর সঙ্গে সম্পর্ক তৈরি হয়। তাঁর সঙ্গেই বিয়ে হচ্ছে। এও জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী গত বছর একবার উত্তরবঙ্গ সফরে গিয়ে আবেশের সেই সহপাঠীকে গাড়ি পাঠিয়ে নিয়ে এসেছিলেন। তারপর তাঁর সঙ্গে কথাও বলেছেন। সম্ভবত এরপরই দার্জিলিংয়ের জনসভায় ওই কথা বলেন মমতা। 

ডিসেম্বর মাসের গোড়ায় উত্তরবঙ্গে ইতিমধ্যে প্রশাসনিক বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। তাই আবেশের বিয়েতে তিনি উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে। ৫ ডিসেম্বর কলকাতায় চলচ্চিত্র উৎসবের উদ্বোধন। তারপর ৬ তারিখ বিয়ে। চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের পরই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হয়ে যাবেন বলে খবর। 

বন্দ্যোপাধ্যায় পরিবারে এর আগে কলকাতার বাইরে দূরে কোথাও একমাত্র বিয়ে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রুজিরার সঙ্গে অভিষেকের বিয়ে হয়েছিল দিল্লিতে। সেই বিয়েতে তৃণমূলের সব সাংসদ নিমন্ত্রিত তো ছিলেনই, সেই সঙ্গে কলকাতা থেকে মন্ত্রী, নেতা অনেকেই গিয়েছিলেন। 

তবে জানা গিয়েছে, আবেশের বিয়েতে বরযাত্রীর সংখ্যা থাকবে একেবারে হাতেগোনা। পরিবারের ঘনিষ্ঠ কিছু লোকজন ছাড়া মন্ত্রীসান্ত্রী কমই থাকবেন। একমাত্র ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস বরযাত্রী হিসাবে যেতে পারেন।  

পঞ্চায়েত ভোটের সময়ে পাহাড়ে প্রচারে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপর থেকে তিনি আর পাহাড়ে যেতে পারেনি। তবে এরই মধ্যে আবার ধূপগুড়ির উপ নির্বাচনে বড় ব্যবধানে জিতেছে তৃণমূল। নবান্ন সূত্রের মতে, মুখ্যমন্ত্রীর এবারের উত্তরবঙ্গ সফরে দু'টি প্রশাসনিক বৈঠকও ডাকা হতে পারে। ৭ ও ৮ তারিখ সেই বৈঠক হতে পারে।


```