Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

হাত নেই, পায়ে লিখেই উচ্চমাধ্যমিক, মহেশের লড়াই চোখে জল আনছে অনেকের

দ্য ওয়াল ব্যুরো: জন্ম থেকেই নিজের হাতদুটিকে কাজে লাগাতে পারে না ছেলেটি (student)। পাদু’টিও বিশেষ সচল নয়। তবু পড়াশোনার ইচ্ছা এবং জেদ তাকে নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক (higher secondary exam) পর্যন্ত। বাম পায়ে লিখেই উচ্চমাধ্যমিক দিচ্ছে ছত্তী

হাত নেই, পায়ে লিখেই উচ্চমাধ্যমিক, মহেশের লড়াই চোখে জল আনছে অনেকের

শেষ আপডেট: 19 March 2023 17:55

দ্য ওয়াল ব্যুরো: জন্ম থেকেই নিজের হাতদুটিকে কাজে লাগাতে পারে না ছেলেটি (student)। পাদু’টিও বিশেষ সচল নয়। তবু পড়াশোনার ইচ্ছা এবং জেদ তাকে নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক (higher secondary exam) পর্যন্ত। বাম পায়ে লিখেই উচ্চমাধ্যমিক দিচ্ছে ছত্তীসগড়ের (Chattisgarh) এই কিশোর।

মহেশ সিং নামের এই কিশোর ছোট থেকেই অভাবী পরিবারের সন্তান। জন্মের পরেই বাবাক হারিয়েছে সে। দুই দিদিরও বিয়ে হয়ে গেছে অনেক আগেই। মা জমিতে কাজ করে কোনক্রমে সংসার চালান।

তবু এই সমস্ত প্রতিবন্ধকতাকে তুড়ি মেরে হারিয়ে দিয়েছে মহেশের উচ্চশিক্ষার স্বপ্ন। ভবিষ্যতে শিক্ষক হতে চায় সে। তার জন্য বাম পায়ে টানা তিন ঘণ্টা লিখতে যতই কষ্ট হোক, পিছু হটার প্রশ্নই ওঠে না, এমনটাই মত মহেশের।

স্বভাবে মুখচোরা এই কিশোরের অনুপ্রেরণা কে? এই প্রশ্নের উত্তরে তার লাজুক জবাব, অনুপ্রেরণা তো অনেকেই আছেন। তবে, আমার অন্যান্য ভাইবোনরা জমিতে কাজ করে। আমি পড়াশোনা করলেই একমাত্র ওদের থেকে উন্নত ভবিষ্যৎ তৈরি করতে পারব।'

ভগবানপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র মহেশের স্বপ্ন পূরণ করতে তার পাশে রয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা এবং তার সহপাঠীরাও। পরীক্ষার পর মহেশের দাবি, অন্তত ৭০ শতাংশ নম্বর সে পাবেই। মহেশ নিজে শুধু নিজের স্কুল বা বন্ধুদের কাছে নয়, গোটা ভারতের সামনে এক উদাহরণ। এমনটাই বলছেন মহেশের স্কুলের শিক্ষকরা।

ফের হাওড়া স্টেশনে উদ্ধার রাশিরাশি নগদ টাকা! দুই যুবককে গ্রেফতার করেছে আরপিএফ


```