Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

চাঁদ ছুঁয়েছেন কল্পনা, খড়্গপুর আইআইটির এই ছাত্রীই চন্দ্রযান অভিযানের 'সেকেন্ড ইন কম্যান্ড'

দ্য ওয়াল ব্যুরো: চন্দ্রযান অভিযানে ইসরোর মহিলা বিজ্ঞানীদের অবদানও কম নয়। বুধবার সন্ধেয় চাঁদের বুকে যে ইতিহাস রচিত হয়েছে তার অনেকখানি অবদানই আছে কল্পনা কলাহস্তির (Chandrayaan-3 Moon Landing)। কর্নাটকের মেয়ে কল্পনা খড়্গপুর আইআইটি প্রাক্তনী।

চাঁদ ছুঁয়েছেন কল্পনা, খড়্গপুর আইআইটির এই ছাত্রীই চন্দ্রযান অভিযানের 'সেকেন্ড ইন কম্যান্ড'

শেষ আপডেট: 24 August 2023 11:18

দ্য ওয়াল ব্যুরো: চন্দ্রযান অভিযানে ইসরোর মহিলা বিজ্ঞানীদের অবদানও কম নয়। বুধবার সন্ধেয় চাঁদের বুকে যে ইতিহাস রচিত হয়েছে তার অনেকখানি অবদানই আছে কল্পনা কলাহস্তির (Chandrayaan-3 Moon Landing)। কর্নাটকের মেয়ে কল্পনা খড়্গপুর আইআইটি প্রাক্তনী। চন্দ্রযান অভিযানের সেকেন্ড ইন কম্যান্ড তিনি। চন্দ্রযান নিয়ে চেয়ারম্যান এস সোমনাথের পরে যাবতীয় সিদ্ধান্ত তিনিই নিয়েছেন।

চন্দ্রযান-৩ অভিযানের (Chandrayaan-3 Moon Landing) ডেপুটি ডিরেক্টর কল্পনা (Kalpana Kalahasti)। চন্দ্রযানের নির্মাণপর্ব থেকে টেস্টিং সব কিছুরই পরিচালনা করেছেন তিনি। চন্দ্রযান ঠিক কোন সময়ে নামবে, কোথায় নামবে ইত্যাদি অনেককিছুর সিদ্ধান্তই তিনি নিয়েছেন।

India's Chandrayaan-3 successfully lands on moon - The Washington Post

ছোট থেকেই বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখতেন কল্পনা। মহাকাশ তাঁকে টানত। বাবা ছিলেন মাদ্রাজ হাই কোর্টের বিচারপতি। মা গৃহবধূ। চেন্নাইয়ে বিটেক পড়ার পর তিনি চলে আসেন খড়্গপুর আইআইটিতে। পাশ করার পর ২০০৩ সালে যোগ দেন ইসরোতে। অল্প সময়ের মধ্যেই তিনি তাঁর কাজের জন্য পরিচিত হন বিজ্ঞানী মহলে।

উপগ্রহ উৎক্ষেপণের সঙ্গে বরাবরই যুক্ত ছিলেন তিনি। পাঁচটি উপগ্রহ উৎক্ষেপণের নেতৃত্ব দিয়েছেন তিনি। মঙ্গল গ্রহে পাঠানো ইসরোর মঙ্গলযান অভিযানেরও অন্যতম সদস্য ছিলেন কল্পনা। চন্দ্রযান-২ প্রকল্পের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তবে দ্বিতীয় চন্দ্রযান ব্যর্থ হওয়ার পর থেকে তৃতীয় মিশনের প্রস্তুতিও শুরু করেন কল্পনা। মোট পাঁচ জন বিজ্ঞানী ছিলেন ইসরোর চন্দ্রযান-৩ অভিযানের মূল দলটিতে। তার মধ্যেই এক জন ছিলেন কল্পনা।

তৃতীয় চন্দ্রযানের সাফল্যের পর তিনি বলেছেন, "গত দুবছর নাওয়া খাওয়ার সময় ছিল না। এই সাফল্য আমাদের জন্য গর্বের বিষয়। এতদিনের পরিশ্রম বিফলে যায়নি।"

আরও পড়ুন: চাঁদের দক্ষিণ মেরুতেই কেন নামল চন্দ্রযান, বুঝিয়ে বললেন ইসরোর চেয়ারম্যান


```