Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

দুর্নীতির মূল মাথা সন্দীপই বরাত পাইয়ে দিত বিপ্লব-সুমনকে, আদালতে দাবি করল সিবিআই

মুর্শিদাবাদ থেকে কলকাতা, সন্দীপের লম্বা হাতই বহু কারসাজি করেছে বলেও অভিযোগ করেছে সিবিআই।

দুর্নীতির মূল মাথা সন্দীপই বরাত পাইয়ে দিত বিপ্লব-সুমনকে, আদালতে দাবি করল সিবিআই

সন্দীপ ঘোষ

শেষ আপডেট: 4 September 2024 17:32

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় মঙ্গলবার সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। তদন্তে নেমে সিবিআই আধিকারিকরা জানতে পারে তিনিই দুর্নীতির মাস্টারমাইন্ড। মুর্শিদাবাদ থেকে কলকাতা, সন্দীপের লম্বা হাতই বহু কারসাজি করেছে বলেও অভিযোগ করেছে সিবিআই। শুধু তাই নয়, আদালতে সিবিআই জানাল সন্দীপের এই লম্বা হাতের দৌলতেই বরাত খুলেছিল বিপ্লব আর সুমনের। 

যখন সন্দীপ আরজি করে অধ্যক্ষ হয়ে আসেন, দু'জনেই অবাধে টেন্ডার পেয়েছেন। তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই দুর্নীতিতে ত্রিফলা যোগের দাবি করল।

অবাক করা তথ্য হল, হাসপাতালের বর্জ্য পাচার থেকে মর্গের দেহ পাচার–সহ যা যা অভিযোগ উঠেছে, সব অভিযোগের তদন্তেই নাকি রয়েছেন স্বয়ং সন্দীপ।

সন্দীপ যে হাসপাতালের দায়িত্ব যেতেন সেখানেই জায়গা হতো তাঁর এই দুই 'ভেন্ডরের', এমনটাই সিবিআই সূত্রে খবর। আলিপুর আদালতকে তারা বলেছে, মুর্শিদাবাদ হাসপাতালে দায়িত্ব পাওয়ার পর পরই সন্দীপ ঘোষের সঙ্গে পরিচয় হয় বিপ্লব সিনহার।

ন্যাশনাল মেডিক্যালের সুপার হওয়ার পর, সেখানে একের পর এক কাজ পেতে থাকেন 'ভেন্ডর' বিপ্লব। তাঁর সূত্র ধরেই আর এক ভেন্ডর সুমন হাজরার খোঁজ পান সন্দীপ। সুমন বরাত পেতে শুরু করেন ন্যাশনাল মেডিক্যালে। 

সন্দীপ ঘোষ আরজি কর হাসপাতালের অধ্যক্ষ হওয়ার পর যাবতীয় টেন্ডার যেত বিপ্লব–সুমনের কাছে। বুধবার সিবিআই আদালতে নথি পেশ করে এই দাবি করল।

আরজি করে দুর্নীতির তদন্তভার হাতে পাওয়ার পরই একাধিকবার সন্দীপ ঘোষকে জেরা করে সিবিআই। মঙ্গলবার সন্দীপের অতিরিক্ত নিরাপত্তারক্ষী আফসর আলি-সহ এই দু’‌জন, বিপ্লব সিনহা ও সুমন হাজরাকে গ্রেফতার করে সিবিআই। চারজনকে ১০ দিনের হেফাজতে চেয়েছেন সিবিআইয়ের আইনজীবী। 


```